Showing posts with label অসঙ্গতি. Show all posts
Showing posts with label অসঙ্গতি. Show all posts

Friday, April 3, 2015

প্রথম আলো : পথচলা হোক হীনমন্যতা ছেড়ে শুদ্ধতার পথে

বর্ণিল বিয়ের পাতা
(দেখতে সমস্যা হলে ছবিতে ক্লিক করে বা ডাউনলোড করে দেখতে পারেন)

এক সময় প্রথম আলো কে শুধু একটি পত্রিকা নয়, বরং, নীতি, আদর্শ, সততা, শুদ্ধতা ও চেতনার অপর নাম মনে করতাম। এই পত্রিকা নিয়ে আমি গর্ব করতাম। সেই ২০০৪সাল থেকে, যখন কিশোর ছিলাম, নানান সামাজিক অসংগতি ও সমস্যা নিয়ে চিঠিপত্র ও উপ-সম্পাদকীয় এর মতামত অংশে এই পত্রিকায় লিখেছিও। এরপর ধীরে ধীরে এই পত্রিকার অনাদর্শিক এবং অশুদ্ধ কাজ দেখে ক্ষুব্ধ হয়েছি। এখন এই পত্রিকাকে যতোটা সম্ভব এড়িয়ে চলি। এই পত্রিকা আসলে গতানুগতিক সমাজেরই প্রতিচ্ছায়া। আগে একে অনন্য-মানবিক ও অনুকরণীয় ভাবতাম। সামাজিক রুগ্নতা তাড়াতে এটি এক অন্যতম শক্তি হিশেবে কাজ করবে। এই পত্রিকা মূলত আদর্শের কথা বলে আমার বা আমাদের আস্থাকে সম্বল করে নিজেদের স্বার্থ উদ্ধারের পথে চলেছে।

Thursday, November 20, 2014

ঠেলা ও ঠেলাঠেলি

ঠেলা ও ঠেলাঠেলি

ধরাতলে যোগ্যতার চেয়ে ঠেলার শক্তি বেশি। ঠেলা মারতে পারলে অথবা কারো জন্যে অন্য কেউ ঠেলা দিলেও জায়গামতো চলে যাওয়া যায়। ঘরে বা বাইরে, মাথার ঘিলু বা সর্বোপরি যোগ্যতা অনুসারে যেখানে যার থাকার কথা, সেখানে সে নেই। ঠেলাঠেলি করলে, ঠিকই জায়গা বরাবর পৌঁছে যাওয়া যাচ্ছে। সে জায়গায় তার মানাক বা না মানাক, তা মুখ্য বিষয় নয়।

এবারে ঠেলা তত্ত্ব নিয়ে ভাবা যাক। ঠেলাঠেলি দুই প্রকার। অবশ্য "ঠেলার নাম বাবাজি" বলে আরেক ঠেলা আছে। তবে সেই ঠেলা এই ঠেলা নয়। পূর্বে উল্লেখিত দুই প্রকার ঠেলাঠেলির মধ্যে প্রথম প্রকার হল, নিজের ঠেলা। আর দ্বিতীয় ঠেলা হল, নিজের হয়ে অন্য কেউ ঠেলে দেওয়া। এই দুই ঠেলাই যবরদস্ত কাজের।

Wednesday, March 26, 2014

মানুষের কথা

মানুষের প্রয়োজন, রুচি ও চিন্তা একেক বয়সে একেক রকমের হয়ে থাকে। শিশু বয়সের চিন্তা কিশোর বয়সে পরিবর্তিত হয়। কিশোর বয়সের চিন্তা যৌবনে আবারো পরিবর্তিত হয়। শেষ বয়সে এসে মানুষের চিন্তা আরেকবার পরিবর্তিত হয়।

একজন বয়স্ক মানুষ একজন শিশুর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? একজন বয়স্ক মানুষ কোনও কিশোর বা কিশোরীর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? তেমনি একজন বয়স্ক মানুষ একজন যুবক বা যুবতির মন ও প্রয়োজন তার মতো বুঝতে পারে কী? সম্ভবত পারে না।

Wednesday, November 27, 2013

সমকামিতা ও আমাদের সমাজ

সমকামিতা হল সমলিঙ্গের মানুষের মধ্যে প্রেম, প্রণয় ও যৌন সম্পর্কের নাম। অর্থাৎ পুরুষের সাথে পুরুষের বা নারীর সাথে নারীর প্রেমের সম্পর্ককে বোঝানো হয়। সমকামি পুরুষ যুগল "গে" ও নারী যুগল "লেসবিয়ান" নামে পরিচিত। এই নামকরণের পেছনেও আছে ইতিহাস। সংক্ষেপে বললে, প্রথম দিকে যখন গে শব্দটি ব্যবহার করা হয় তখন এটি হাসিখুশি অর্থে বুঝানো হতো। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে লিসা বেন নামক একজন সম্পাদক এটি প্রথম ব্যবহার করেন। এরপর থেকে পুরুষদের সমকামিতার এই নামকরণ শক্তভাবে প্রতিষ্ঠা পায়।

Thursday, October 10, 2013

গ্রামীণ ব্যাংক এনজিও নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান

গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক এনজিও নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান

গ্রামীণ ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও একে অনেকেই এনজিও বলছেন। বর্তমানে সাদাচোখে এনজিও বলতে যে ফরম্যাট বোঝায় তার মধ্যে গ্রামীণ ব্যাংক নীতিগতভাবেই পড়ে না। আমরা দেখছি দেশি-বিদেশি অনেক এনজিও আছে যারা সম্পূর্ন অলাভজনক কাজকর্ম করে থাকে। কিন্তু গ্রামীণ ব্যাংকের এমন কোনো আহামরি অলাভজনক কার্যক্রম নেই যাতে একে এনজিওর মর্যদা দেওয়া যেতে পারে। গ্রামীণ ব্যাংক যদি তার কাগজপত্রে একে এনজিও বলে, তবে তার আইনগত ভিত্তি থাকলেও নীতিগত ভিত্তি নেই।

Wednesday, September 11, 2013

শিল্পীর দায়বদ্ধতা এবং ঠেলাঠেলি করে শিল্পী হওয়া

এই সোশ্যাল নেটওয়ার্কে রবীন্দ্র সঙ্গীত নিয়ে আমার একটা কর্ম আছে। সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষের আনাগোনা। তো, কলকাতার এক তরুণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী নিজের গাওয়া গান নেটে এতোটা ছড়াতে চান যে, এই প্রদর্শনবাদী মানসিকতা দেখে তাঁকে ভীষণ দরিদ্র মনে হয়। নিজের বদনখানা সবখানে জুড়ে দেন। এতে তাঁকে আরও অগ্রহণযোগ্য মনে হয়। ফলে, আমি তাঁর কোন গান শেয়ার দেই না।

Monday, September 9, 2013

আমরা কি আসলেই আলাদা (different)?

আমাদের এই জীবনকে ছোট অথবা বড়ো যেটাই বলি না কেন, নিজেকে নিয়ে ভাবনার শেষ নেই। আমরা বেশিরভাগ মানুষ নিজেদেরকে অন্য সবার থেকে আলাদা (Different) ভাবনার বলে দাবী করতে পছন্দ করি। আমরা কি সত্যি আলাদা ভাবনার? আমরা কি আমাদের নিজের তৈরি ভাবনার চর্চা করি?

প্রকৃত অর্থে আমরা যাকে নিজের ভাবনা বলি, তাও এই সমাজ থেকে নেওয়া। মূলত সমাজের বহু ভাবনা বা পন্থাগুলি থেকে যেটা বেশি পছন্দ হয়, সেটা আমরা গ্রহণ করি মাত্র। এই ভাবনাগুলি কেউ না কেউ উদ্ভাবন করেছে বলেই আমরা পেয়েছি। সুতরাং এটাই নিজের ভাবনা নয়। আর, একেবারে নিজের সৃষ্টি করা ভাবনায় চলা সম্ভব কি না, সেটা বলা কঠিন।

Saturday, May 25, 2013

এমপি-মন্ত্রীদের ফটোগ্রাফারের মূল্যায়ন


ফটোগ্রাফি সবারই লাগে। শিশু থেকে বৃদ্ধ, সবার লাগে। এমন কি যে মোল্লারা ফটোগ্রাফিকে দুই চোখে দেখতে পারে না তাদেরও লাগে।

আমাদের মন্ত্রী-এমপি সাহেবদেরও ফটোগ্রাফি লাগে। কিন্তু দুঃখের বিষয় মন্ত্রি-এমপি সাহেবরা যে ফটোগ্রাফার নিয়োগ দেন তাঁর মেধাস্বত্ব বিষয়টা মানেন না। তেনারা মনে করেন, "টাকা দিয়ে ফটোগ্রাফার রাখছি আবার একটা ৫লাখ টাকার ক্যামেরাও কিনে দিছি। মেধাস্বত্ত্ব ফেধাস্বত্ত্ব কিসের?" মেধাস্বত্ত্ব না মানলেও অনেকে এতো আক্ষেপ করবেন না। অবশ্য, অনেকে এটা জানেই না। কিন্তু মন্ত্রি-এমপি সাহেবরা যখন বাহারি ছবিগুলা পাবলিশ করেন তখন ফটোগ্রাফারের নামটাও উল্লেখ করেন না। একজন ক্রিয়েটিভ লোকের এই মূল্যায়নটুকু না করা কিছুতেই মানা যায় না।

Monday, April 8, 2013

এদেশের মন, এদেশের ভাগ্য

এদেশে মিথ্যুককে মিথ্যুক বললে সে কষ্ট না পেয়ে তোমার শত্রু হবে
এদেশে অপরাধীকে অপরাধী বললে সে অনুতপ্ত না হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে
এদেশে নিষ্ঠুরকে নিষ্ঠুর বললে লজ্জিত না হয়ে তোমার পেছনে লাগবে
এদেশে ঘুষখোরকে ঘুষখোর বললে সে ভালো হবার চেষ্টা না করে তোমাকে লাঞ্চিত করতে চাইবে
এদেশে অসামাজিককে অসামাজিক বললে সে সামাজিক না হয়ে সম্পর্ক ছিন্ন করবে
এদেশে পাগলকে পাগল বললে সে চিকিৎসা নেওয়ার জন্যে না ভেবে তোমাকে গালি দিবে
এদেশে ধর্মান্ধ অমানবিককে ধর্মান্ধ অমানবিক বললে সে তোমাকে কৌশলে নির্যাতন করবে
এদেশে ধ্বজভঙ্গ স্বামীকে ধ্বজভঙ্গ বললে সে মেনে না নিয়ে সন্তান কিভাবে হল তার ব্যাখ্যা দিবে
এদেশে ভুল করা মানুষের ভুল ধরলে 'সরি' না বলে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিতে চাইবে

এতো গলদ নিয়ে আমরা এগিয়ে যাবো কিভাবে? এর কারণও একই, এতো গলদ থাকলেও আমরা তা স্বীকার করতে শিখি নি।

-রুমন আনাম

Sunday, March 3, 2013

আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আমাদের দেশে পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এমনিতেই শব্দ দুষণ হয়। অনেক অসচেতন চালক হর্ণ না বাজিয়ে যেন একমুহূর্তের জন্যেও গাড়ি চালাতে পারেন না। জনসচেতনতা ও আমাদের অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা এই মহা সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি।

Saturday, March 2, 2013

একটু ভেবে দেখা

আমাদের প্রাণের আন্দোলন নিয়ে একটু সরল ভাবনা

একটু ভেবে দেখা

রুমন আনাম

প্রজন্মের এই আন্দোলন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে। আমরা পথে নেমেছি রাজাকারদের ফাঁসির দাবীতে। আমরা পথে নেমেছি সঠিক বিচারের দাবীতে। আমরা নিজেরা তাদের হত্যা করতে পথে নামি নি। কারণ, আমরা বিশ্বাস করি, খুনোখুনি ওই অমানুষদের কাজ হলেও আমাদের না। আমরা সভ্য সমাজের স্বপ্ন দেখি। আমরা সুন্দর সোনার বাঙলা গড়ার স্বপ্ন বুকে লালন করি।

Friday, February 22, 2013

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

আমার ফেসবুকের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা ইউরোপ-আমেরিকাতে থাকে, তারা প্রায় প্রায় বাংলাদেশে এসে নিরপত্তাজনিত শঙ্কার কথা বলে। তাদের মতে, ওখানে একটা ২০-২২ বছরের মেয়ে একা গাড়ি নিয়ে পুরো দেশ ধেই ধেই করে ঘুরে বেড়ালেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। সেটা হোক দিনে বা রাতে। সে সমস্যায় পড়লে তাকে কেউ বিপদে ফেলে না। একজন আরেকজনকে সাহায্য

Monday, February 18, 2013

মিলমিশের আগে চাই সততা


মিলমিশের আগে চাই সততা


লেখার প্রথমেই হুমায়ূন আহমেদ এর মতের বিরোধিতা করছি। তিনি ২৬জুলাই এর একটি জাতীয় দৈনিকে এক লেখায় পারিবারিক ঘটনার বর্ণনা দিয়েছেন। যেখানে মাজারে গিয়ে ঔ দলের শিশু রিসাদ আল্লাহপাকের কাছে একটি নীল রংয়ের গাড়ি চায় এবং সে পেয়েও যায়। তাকে বলা হয়েছে যে, সে যা চাইবে তাই পাবে। সেদিন হুমায়ূন আহমেদ নিজে অন্য কিছু চেয়েছেন। তিনি যা চেয়েছেন তার বর্ণনা দিয়েছেন এভাবে, ‘‘হে আল্লাহপাক তুমি আমাদের দেশের দুই নেত্রীর মধ্যে মিলমিশ করে দাও। দেশের মানুষ এটা চাচ্ছে, কিন্তু হচ্ছে না। তুমি চাইলেই হবে।’’ এবং সেই লেখায় তিনি দেশের সবাইকে নিয়ে একটা প্রার্থনা দিবসেরও আয়োজন করতে চাওয়ার কথা বলেছেন।

Friday, February 15, 2013

একটি সহজ অংক

এরকম প্রতারণা পদে পদে

আমাদের দেশে মুঠোফোন সেবাদাতাদের মধ্যে সবচেয়ে বড়ো কোম্পানী গ্রামীণফোনের আমি একজন গ্রাহক। আমাদের দেশে এই কোম্পানীটি অন্যান্য মুঠোফোন সেবাদাতা কোম্পনীর থেকে ভালো(?) সেবা দেন বলে সবসময়ই নিজেরা বলে থাকে এবং তৃপ্তির ঢেঁকুর তোলে। সেদিকে না গিয়ে আমরা শুধু একটা সহজ হিসাব করবো আজ। গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা এখন ২.৮৭ কোটি (সুত্র: ডেইলি স্টার, ২৪ অক্টোবর, ২০১০)।-প্রতিদিন এই পরিমাণ গ্রাহকের অনেকেই নানা প্রয়োজনে গ্রামীণফোনের কলসেন্টারে কল করে কথা বলেন। কখনো গ্রামীণফোনসৃষ্ট সমস্যার সমাধান নিতেও গ্রাহক কল করতে ব্যাধ্য হন।

Wednesday, February 13, 2013

বাংলাদেশে শিশুশিক্ষার বাণিজ্যে প্রকৃত শিক্ষা-সংকট

বাংলাদেশের কিন্ডারগার্টেনের শিশুরা বইয়ের বোঝা বয়ে চলে

শিক্ষা নিয়ে আমাদের দেশে ব্যবসা হয় তা আমরা সবাই প্রায় জানি। কিন্তু শিশু শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়েও যে নির্মম ব্যবসা ও শিক্ষার নামে নির্যাতন হয়, তা আমরা অনেকেই বুঝতে পারি না। অথবা বুঝলেও কিছু করতে পারছি না।

এখন শিক্ষার সাথে যুক্ত হয়েছে বাবা মায়ের মর্যাদাবোধ ও সামাজিক জৌলুশ প্রকাশের হীন চেষ্টা। এই জাঁতাকলে পিষ্ট হচ্ছে আমাদের কোমলমতি শিশুরা। মাঝখানে শিক্ষা ব্যবসায়ীরা লুটে নিচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা।