Showing posts with label সমাজ. Show all posts
Showing posts with label সমাজ. Show all posts

Friday, April 3, 2015

প্রথম আলো : পথচলা হোক হীনমন্যতা ছেড়ে শুদ্ধতার পথে

বর্ণিল বিয়ের পাতা
(দেখতে সমস্যা হলে ছবিতে ক্লিক করে বা ডাউনলোড করে দেখতে পারেন)

এক সময় প্রথম আলো কে শুধু একটি পত্রিকা নয়, বরং, নীতি, আদর্শ, সততা, শুদ্ধতা ও চেতনার অপর নাম মনে করতাম। এই পত্রিকা নিয়ে আমি গর্ব করতাম। সেই ২০০৪সাল থেকে, যখন কিশোর ছিলাম, নানান সামাজিক অসংগতি ও সমস্যা নিয়ে চিঠিপত্র ও উপ-সম্পাদকীয় এর মতামত অংশে এই পত্রিকায় লিখেছিও। এরপর ধীরে ধীরে এই পত্রিকার অনাদর্শিক এবং অশুদ্ধ কাজ দেখে ক্ষুব্ধ হয়েছি। এখন এই পত্রিকাকে যতোটা সম্ভব এড়িয়ে চলি। এই পত্রিকা আসলে গতানুগতিক সমাজেরই প্রতিচ্ছায়া। আগে একে অনন্য-মানবিক ও অনুকরণীয় ভাবতাম। সামাজিক রুগ্নতা তাড়াতে এটি এক অন্যতম শক্তি হিশেবে কাজ করবে। এই পত্রিকা মূলত আদর্শের কথা বলে আমার বা আমাদের আস্থাকে সম্বল করে নিজেদের স্বার্থ উদ্ধারের পথে চলেছে।

Thursday, January 29, 2015

এই কথাগুলো এলেবেলে

ফেসবুকে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পারে না। অধিকাংশ মানুষই তার ভেতরের একান্ত মানুষটিকে এখানে মেলে ধরে। কাউকে জানতে চাইলে তার ফেসবুকের প্রোফাইল ঘেঁটে দেখলে তাকে দারুণভাবে জানা যাবে। ফেসবুকের আঙিনায় একজন মানুষের মন ও মনের ভেতরটাকে যতোটা জানা যায় ততোটা হয়ত তার খুব কাছে থেকেও জানা যায় না। আমি নানান কারণেই ফেসবুকের অবদানকে খুব গুরুত্ব দেই। মানুষ তার মনের একান্ত অনুভূতিকে তুলে ধরার চমৎকার উপায় পেয়েছে; একারণেও আমি ফেসবুকের অবদানকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে চাই।

Thursday, January 15, 2015

মানুষের কথা

মানুষ এমনি এমনি অহংকার করে না। অহংকার করার মতো কিছু থাকলে তখনই করে। আমি অহংকারের বিরুদ্ধে না। অহংকার ততোটুকুই সমর্থনযোগ্য যা ব্যক্তির মানবিক গুণাবলীকে মলিন করবে না। সম্পদ ব্যক্তিকে তার অজান্তেই অহংকারী করে তোলে।

মানুষ দুই রকম সম্পদ নিয়ে অহংকার করে। এক হল তার অর্জন করা সম্পদ এবং দ্বিতীয়টা অর্জন না করে পাওয়া সম্পদ। যারা অর্জন করা সম্পদের অহংকার করে তাঁরাই উত্তম। এই অহংকার সৃষ্টিশীল। এরকম অহংকার ব্যক্তিকে আরও শক্তি দেয় এবং ব্যক্তি অর্জন করার জন্যে আরও বদ্ধপরিকর হয়ে ওঠে। যারা অর্জন না করা সম্পদের অহংকার করে তারা নিতান্তই অধম। এই অহংকার সৃষ্টিশীল নয়। এই অহংকার ব্যক্তিকে নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে রাখে।

Saturday, December 27, 2014

শিশু জিহাদ ও গুজব

শিশু জিহাদ মারা যাওয়ার জন্যে সরকার মহাশয় দায় এড়াতে পারেন না। প্রথমত সরকারী প্রতিষ্ঠানের অবহেলায় জিহাদ নামক শিশুটি গভীর পাইপের মধ্যে পড়লো এবং সরকারী আরেক প্রতিষ্ঠানের অদক্ষতায় শিশুটি জীবিত উদ্ধার না হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো।

আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, জিহাদ পাইপে পড়ে যাওয়াকে অনেকেই গুজব বলে মনে করেছেন। কোনও ঘটনা ঘটলেই সেটাকে কিছু মানুষ গুজব মনে করে। তারা সরলভাবে ঘটনাকে দেখতে পারে না। কেন পারে না? আবার কেন মানুষ গুজব তৈরি করবে বা একটি ঘটনাকে মানুষ গুজব বলে মনে করবে? এর জন্যে দায়ী কে বা কী?

Monday, October 6, 2014

গরুর ভাগ্য বৃত্তান্ত

গরুর ভাগ্য বৃত্তান্ত

মানুষ হইয়া জন্ম নিতে না পারায় পশু-পাখীদের মনে দুঃখ থাকিতে পারে। ইহা থাকাই স্বাভাবিক। কিন্তু এই দুই হাজার চৌদ্দ সালে আসিয়া বলিতে হইবে গরু জাতির গরু হিশাবে জন্ম লওয়া সার্থক হইয়াছে। এ বছর গরুসকল পৃথিবীর ইতিহাসে মানব মানবীদের নিকট হইতে রেকর্ড পরিমাণ আদর ভালোবাসা পাইয়াছে। ইহা অবিস্মরণীয়। ইহা গরুদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়া রাখা উচিত। গরু জাতি এবার মরিয়াও শান্তি পাইবে।

Wednesday, March 26, 2014

মানুষের কথা

মানুষের প্রয়োজন, রুচি ও চিন্তা একেক বয়সে একেক রকমের হয়ে থাকে। শিশু বয়সের চিন্তা কিশোর বয়সে পরিবর্তিত হয়। কিশোর বয়সের চিন্তা যৌবনে আবারো পরিবর্তিত হয়। শেষ বয়সে এসে মানুষের চিন্তা আরেকবার পরিবর্তিত হয়।

একজন বয়স্ক মানুষ একজন শিশুর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? একজন বয়স্ক মানুষ কোনও কিশোর বা কিশোরীর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? তেমনি একজন বয়স্ক মানুষ একজন যুবক বা যুবতির মন ও প্রয়োজন তার মতো বুঝতে পারে কী? সম্ভবত পারে না।

Friday, January 24, 2014

অভাগা ও অভাগীদের কথা

যাদের বাবা নাই অথবা মা নাই এরকম কিছু অভাগাদের কথা কিছুদিন ধরে শুনে আসছি। তাদের কষ্টের কথা শোনার পর যতোদূর সম্ভব আমি মায়া করার চেষ্টা করি। শুধু আজকে নয়, অনেক আগে থেকেই এই চেষ্টাটা করি। তাদের জন্যে অনেককিছু করতে ইচ্ছা করে। যদি পারতাম, এই অভাগাদের পৃথিবীটা হাসিখুশিতে ভরে দিতাম। পারি কই?

আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?

Wednesday, November 27, 2013

সমকামিতা ও আমাদের সমাজ

সমকামিতা হল সমলিঙ্গের মানুষের মধ্যে প্রেম, প্রণয় ও যৌন সম্পর্কের নাম। অর্থাৎ পুরুষের সাথে পুরুষের বা নারীর সাথে নারীর প্রেমের সম্পর্ককে বোঝানো হয়। সমকামি পুরুষ যুগল "গে" ও নারী যুগল "লেসবিয়ান" নামে পরিচিত। এই নামকরণের পেছনেও আছে ইতিহাস। সংক্ষেপে বললে, প্রথম দিকে যখন গে শব্দটি ব্যবহার করা হয় তখন এটি হাসিখুশি অর্থে বুঝানো হতো। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে লিসা বেন নামক একজন সম্পাদক এটি প্রথম ব্যবহার করেন। এরপর থেকে পুরুষদের সমকামিতার এই নামকরণ শক্তভাবে প্রতিষ্ঠা পায়।

Tuesday, November 5, 2013

চলো, জন্মের সাক্ষর রেখে ভালোবাসাময়ও মানবিক হই

আমাদের জীবনটা কেমন যেন প্রশ্নহীনভাবে গতানুগতিক। প্রশ্নহীন এই জন্যেই যে, আমরা কেন বাঁচি, কেন চলি, কি করি বা যা করি তা করা ঠিক কিনা এই নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে না। ফলে আমরা অধিকাংশরা প্রতিশ্রুতিহীন জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। জীবনের স্রোত আমাদের যেদিকে বয়ে নিয়ে চলেছে, সেদিকেই যাচ্ছি। মাঝে মাঝে কিছুটা এদিক সেদিক করে জীবন পথের দিক পরিবর্তনের চেষ্টা করলেও বিস্তর পরিবর্তন ঘটিয়ে সার্থক ও মানবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি না। আমরা সবাই যেন আটপৌরে জীবনের মধ্যেই বন্দী। এই ধরণের জীবনকে আমরা সোজা ভাষায় বলি, খাওয়া, ঘুমানো, মল-মুত্র ত্যাগ করা, বাচ্চা জন্ম দেওয়া এবং শেষে মরে যাওয়ার জীবন।

Wednesday, September 11, 2013

শিল্পীর দায়বদ্ধতা এবং ঠেলাঠেলি করে শিল্পী হওয়া

এই সোশ্যাল নেটওয়ার্কে রবীন্দ্র সঙ্গীত নিয়ে আমার একটা কর্ম আছে। সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষের আনাগোনা। তো, কলকাতার এক তরুণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী নিজের গাওয়া গান নেটে এতোটা ছড়াতে চান যে, এই প্রদর্শনবাদী মানসিকতা দেখে তাঁকে ভীষণ দরিদ্র মনে হয়। নিজের বদনখানা সবখানে জুড়ে দেন। এতে তাঁকে আরও অগ্রহণযোগ্য মনে হয়। ফলে, আমি তাঁর কোন গান শেয়ার দেই না।

Monday, September 9, 2013

আমরা কি আসলেই আলাদা (different)?

আমাদের এই জীবনকে ছোট অথবা বড়ো যেটাই বলি না কেন, নিজেকে নিয়ে ভাবনার শেষ নেই। আমরা বেশিরভাগ মানুষ নিজেদেরকে অন্য সবার থেকে আলাদা (Different) ভাবনার বলে দাবী করতে পছন্দ করি। আমরা কি সত্যি আলাদা ভাবনার? আমরা কি আমাদের নিজের তৈরি ভাবনার চর্চা করি?

প্রকৃত অর্থে আমরা যাকে নিজের ভাবনা বলি, তাও এই সমাজ থেকে নেওয়া। মূলত সমাজের বহু ভাবনা বা পন্থাগুলি থেকে যেটা বেশি পছন্দ হয়, সেটা আমরা গ্রহণ করি মাত্র। এই ভাবনাগুলি কেউ না কেউ উদ্ভাবন করেছে বলেই আমরা পেয়েছি। সুতরাং এটাই নিজের ভাবনা নয়। আর, একেবারে নিজের সৃষ্টি করা ভাবনায় চলা সম্ভব কি না, সেটা বলা কঠিন।

Tuesday, April 30, 2013

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

ভাবনাকে প্রসারিত করতে হবে


আমরা কেউ কেউ বলি, "বাঙালি জাতি খুব খারাপ হয়ে গেছে। বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। আর এই জন্যে আমরা সভ্য হতে পারছি না।"


এই কথা শুনে অনেকেই ঝাপ দিয়ে উঠে বলে, "বাঙালি অনেক ভালো। বাংলাদেশ সোনার দেশ।" তার মানে হচ্ছে, বাঙালির জাতি ও বাংলাদেশ অনেক ভালো।

Monday, April 8, 2013

এদেশের মন, এদেশের ভাগ্য

এদেশে মিথ্যুককে মিথ্যুক বললে সে কষ্ট না পেয়ে তোমার শত্রু হবে
এদেশে অপরাধীকে অপরাধী বললে সে অনুতপ্ত না হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে
এদেশে নিষ্ঠুরকে নিষ্ঠুর বললে লজ্জিত না হয়ে তোমার পেছনে লাগবে
এদেশে ঘুষখোরকে ঘুষখোর বললে সে ভালো হবার চেষ্টা না করে তোমাকে লাঞ্চিত করতে চাইবে
এদেশে অসামাজিককে অসামাজিক বললে সে সামাজিক না হয়ে সম্পর্ক ছিন্ন করবে
এদেশে পাগলকে পাগল বললে সে চিকিৎসা নেওয়ার জন্যে না ভেবে তোমাকে গালি দিবে
এদেশে ধর্মান্ধ অমানবিককে ধর্মান্ধ অমানবিক বললে সে তোমাকে কৌশলে নির্যাতন করবে
এদেশে ধ্বজভঙ্গ স্বামীকে ধ্বজভঙ্গ বললে সে মেনে না নিয়ে সন্তান কিভাবে হল তার ব্যাখ্যা দিবে
এদেশে ভুল করা মানুষের ভুল ধরলে 'সরি' না বলে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিতে চাইবে

এতো গলদ নিয়ে আমরা এগিয়ে যাবো কিভাবে? এর কারণও একই, এতো গলদ থাকলেও আমরা তা স্বীকার করতে শিখি নি।

-রুমন আনাম

Sunday, March 3, 2013

আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আমাদের দেশে পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এমনিতেই শব্দ দুষণ হয়। অনেক অসচেতন চালক হর্ণ না বাজিয়ে যেন একমুহূর্তের জন্যেও গাড়ি চালাতে পারেন না। জনসচেতনতা ও আমাদের অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা এই মহা সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি।

Friday, February 22, 2013

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

আমার ফেসবুকের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা ইউরোপ-আমেরিকাতে থাকে, তারা প্রায় প্রায় বাংলাদেশে এসে নিরপত্তাজনিত শঙ্কার কথা বলে। তাদের মতে, ওখানে একটা ২০-২২ বছরের মেয়ে একা গাড়ি নিয়ে পুরো দেশ ধেই ধেই করে ঘুরে বেড়ালেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। সেটা হোক দিনে বা রাতে। সে সমস্যায় পড়লে তাকে কেউ বিপদে ফেলে না। একজন আরেকজনকে সাহায্য

Tuesday, February 19, 2013

শুধুমাত্র সৎ মানুষের মূল্যায়ন করে সমাজটাকে সুন্দর করতে পারি

যে মানুষ নানান সংকটের মধ্যে দিয়ে
পথ চলেও সৎ থাকে, সে মানুষই নিখাত সৎ

সততার মূল্যায়ন হলেই শুদ্ধ সমাজ আসবে


অর্থ ও ক্ষমতা দিয়ে একজন মানুষের সততা সবথেকে বেশি মাপা যায়। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অর্থ ও ক্ষমতার উল্লেখ করেই মানুষের সততা ও অসততা মেপে থাকি। কেউ টাকা ধার নিয়ে ফেরত না দিলে তাকে আমরা যেমন তাকে অসৎ বলি তেমনি কেউ টাকা ধার নিয়ে নির্দিষ্ট সময়ে ফেরত দিলে আমরা তাকে সৎ মানুষ বলি। সততার সাথে অর্থ ও ক্ষমতার কথা সবথেকে বেশি আসে।