Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

Thursday, March 28, 2013

বাঁধা দিলেই বিপত্তি বাড়ে

শুধু শুধু সাধু সেজে অন্যদের নির্যাতন করার মানে হয় না
খবর:
"সুস্মিতাকে (১৮) নিয়ে ঘরে ঢুকলে স্থানীয় কিছু লোক আমাদের দেখে ফেলে এবং তারা দরজা ধাক্কাতে থাকে। ভয়ে আমি বাইরে না বের হয়ে মেয়েটিকে হত্যা করি এবং টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দেই।” রোববার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সুস্মিতা হত্যা ঘটনার বর্ণনা দেন হত্যাকারী সাইদুজ্জামান বাচ্চু (২৮)।"

ভেবে দেখা
সমাজের অতিউৎসাহী যেসব লোকেরা ছেলেমেয়েদের মেলামেশ
া দুচোখে বরদাশত করতে পারে না, তারা কি এমন মেলামেশা করে না? নাকি যারা যারা বাধা দেয় তারা তারা নপুংসুক? কোনও মেয়ে আর ছেলে ঘরে ঢুকলেই তাদের ধরা আর মারার মহান দায়িত্ব পড়ে সমাজের নপুংসুকদের। যারা এই মহান দায়িত্ব পালন করেন তারা নিজেদের নপুংসুক ঘোষণা দিয়ে যান।

Friday, February 22, 2013

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

আমার ফেসবুকের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা ইউরোপ-আমেরিকাতে থাকে, তারা প্রায় প্রায় বাংলাদেশে এসে নিরপত্তাজনিত শঙ্কার কথা বলে। তাদের মতে, ওখানে একটা ২০-২২ বছরের মেয়ে একা গাড়ি নিয়ে পুরো দেশ ধেই ধেই করে ঘুরে বেড়ালেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। সেটা হোক দিনে বা রাতে। সে সমস্যায় পড়লে তাকে কেউ বিপদে ফেলে না। একজন আরেকজনকে সাহায্য

Sunday, February 3, 2013

ফেসবুকে কিছু হিজিবিজি অভিজ্ঞতার একটি



প্রায় দুই বছর আগে এই লেখিকাকে (?) অ্যাড করার জন্যে রিকোয়েস্ট করেছিলাম। তিনি কনফার্ম করার পর আমি ধন্যবাদ দিয়ে মেসেজ দিয়েছিলাম। তিনি কোনো উত্তর লেখেন নি। এর মধ্যে আমি ইনাকে আমার বন্ধু তালিকা থেকে রিমুভ করে দিয়েছি। একটু আগে তিনি প্রথমবারের মতো আমাকে মেসেজ লিখলেন। তিনি লিখেছেন,


বইমেলায় নিমন্ত্রণ। ২১২-১৪ নম্বর স্টলে। দিব্য প্রকাশ। উপন্যাস-অপরাজিতা আসবে ৮ তারিখ থেকে। পড়ে দেখার অনুরোধ রইল।

তিনি কি বই বিক্রি করার জন্যেই শুধু ফেসবুক ব্যবহার করেন কি না, এই প্রশ্ন বারবার জাগছে। কি লেখা যায়, এই মেসেজের প্রতিউত্তরে, তা বুঝে উঠতে পারছি না।