ফেসবুকে মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পারে না। অধিকাংশ মানুষই তার ভেতরের একান্ত মানুষটিকে এখানে মেলে ধরে। কাউকে জানতে চাইলে তার ফেসবুকের প্রোফাইল ঘেঁটে দেখলে তাকে দারুণভাবে জানা যাবে। ফেসবুকের আঙিনায় একজন মানুষের মন ও মনের ভেতরটাকে যতোটা জানা যায় ততোটা হয়ত তার খুব কাছে থেকেও জানা যায় না। আমি নানান কারণেই ফেসবুকের অবদানকে খুব গুরুত্ব দেই। মানুষ তার মনের একান্ত অনুভূতিকে তুলে ধরার চমৎকার উপায় পেয়েছে; একারণেও আমি ফেসবুকের অবদানকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে চাই।
Author and Photographer from Bangladesh. I would like to speak on behalf of humanity and human rights. By photography and writing, I also prefer to tell stories of underprivileged people from our society. Children, joy of life and smile is one of my favorite subject to photograph.
Showing posts with label আত্মকথা. Show all posts
Showing posts with label আত্মকথা. Show all posts
Thursday, January 29, 2015
Saturday, January 10, 2015
সুহৃদা
কিশোর বয়সের প্রেমের মতো তৃপ্তিদায়ক স্মৃতি আর কোনও সময়ের প্রেমে দেখিতে পাওয়া যায় না। ইহা আজীবন মনের অলিগলিতে চলাচল করিয়া আপনাকে আনমনা করিবে। আপনি মনে মনে ভাবিয়া যথেষ্ট তৃপ্তিও লইতে পারিবেন। এহেন স্মৃতি মুছিবার সাধ্য কাহারো নাই। আমিও কিশোর বয়সে এক সহপাঠীকে ভালোবাসিয়াছিলাম। তাহার কোমল কণ্ঠ, মৃদু পায়ে চলা এবং লাজুক অথচ দৃঢ় ভঙ্গিমায় নিজেকে উপস্থাপন করিবার সুনিপুণ দক্ষতা আমাকে মুগ্ধ করিয়া তুলিত। তাহাকে দেখিয়া মুগ্ধ হইতাম। মুগ্ধতা লইয়াই আমি তুষ্ট থাকিতাম। তাহাকে ভালোবাসিবার মতো দুঃসাহস করিতাম না। কারণ আমাদিগের মধ্যে এক সামাজিক দেয়াল পথ আটকাইয়া ছিল। নিজ হইতে সে দেয়াল উপেক্ষা করিয়া এবং একতরফা তাহাকে ভালবাসিবার মতো বেগতিক মনের অধিকারী আমি ছিলাম না। এইরূপেই আমার দিন কাটিয়া যাইতেছিল। ইহার মধ্যেই লক্ষ্য করিলাম, আমার মনোহারিণী তাহার কোমল চাহনি দিয়া আমাকে কি যেন কহিতে চাহিতেছে। ইহা দেখিয়া আমার প্রেমিক হিয়া উৎফুল্ল হইয়া উঠিল। আকাশের চন্দ্র হাতে পাইবার মতো আনন্দ আমার মনে ভর করিল। দিনরাত্রি তাহাকে লইয়া ভাবিতে থাকিলাম। তাহাকে লইয়া ভাবিতে কতো যে সুখ, তাহা ভাষায় প্রকাশ করিবার মতো নহে। সুযোগ পাইলেই নিজেকে আড়াল করিয়া আপন মনে তাহাকে লইয়া ভাবিতাম। আহা! ভাবনার সেই ক্ষণগুলি বড়োই মধুর!
Saturday, February 1, 2014
আমার কৈফিয়ত
আমার কোনও প্রত্যাশা নেই। তাই অভিযোগও সামান্য। যখন কেউ সুদৃঢ় প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখনও অভিযোগ করতে জানি না। কারো প্রতিশ্রুতির বিপরীতে কিছুটা প্রত্যাশা জন্ম নেয়। সেই প্রত্যাশার ডালপালা মেলতে দেই না। কারণ, যে কেউ, যে কোনও সময়ে প্রতিশ্রুতি ভুলে যেতে পারে। যে মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করে, সে তার লাভ-ক্ষতি, ভালো-মন্দ বিবেচনা করেই করে। আমি ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করি। তাই, তাকে, তার মতো করেই ভাবতে দেই। তার ভালো লাগলে, আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্যে নিজেও উদ্বুদ্ধ করি। অন্যের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে নিজের উপর বর্বর হই। হয়তো, আমার একটা মন আছে। তাই কখনো কষ্ট পাই। মাঝে মাঝে কিছুটা ক্ষেপে উঠি। আবার নিমিষেই নিজেকে সামলে নেই।
Monday, February 25, 2013
আমি সেই নারীকে চাই : মানুষরূপী নারী
![]() |
| যে নারী আমাকে করবে পূর্ণ ও ঋদ্ধ |
প্রতিটি মানুষ বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গ পাবার জন্যে অধীর। পুরুষের বুকে নারীকে পাবার আকুলতা যেমন থাকে, তেমনি পুরুষকে পাবার জন্যে নারীর বুকেও থাকে আকুলতা। নারী-পুরুষের এই চাওয়া কাম থেকেই বেশি আসে। এটা অস্বাভাবিক নয়। এই সহজাত প্রবৃত্তি থেকেই আজ পৃথিবী ফুলে ফলে ভরে উঠেছে। তাই কাম কখনোই অসুন্দর নয়। এটা যেমন সুন্দর, তেমনি, এটা একমাত্র নয়।
Subscribe to:
Posts (Atom)
