Showing posts with label রসাল. Show all posts
Showing posts with label রসাল. Show all posts

Thursday, November 20, 2014

ঠেলা ও ঠেলাঠেলি

ঠেলা ও ঠেলাঠেলি

ধরাতলে যোগ্যতার চেয়ে ঠেলার শক্তি বেশি। ঠেলা মারতে পারলে অথবা কারো জন্যে অন্য কেউ ঠেলা দিলেও জায়গামতো চলে যাওয়া যায়। ঘরে বা বাইরে, মাথার ঘিলু বা সর্বোপরি যোগ্যতা অনুসারে যেখানে যার থাকার কথা, সেখানে সে নেই। ঠেলাঠেলি করলে, ঠিকই জায়গা বরাবর পৌঁছে যাওয়া যাচ্ছে। সে জায়গায় তার মানাক বা না মানাক, তা মুখ্য বিষয় নয়।

এবারে ঠেলা তত্ত্ব নিয়ে ভাবা যাক। ঠেলাঠেলি দুই প্রকার। অবশ্য "ঠেলার নাম বাবাজি" বলে আরেক ঠেলা আছে। তবে সেই ঠেলা এই ঠেলা নয়। পূর্বে উল্লেখিত দুই প্রকার ঠেলাঠেলির মধ্যে প্রথম প্রকার হল, নিজের ঠেলা। আর দ্বিতীয় ঠেলা হল, নিজের হয়ে অন্য কেউ ঠেলে দেওয়া। এই দুই ঠেলাই যবরদস্ত কাজের।

Monday, October 6, 2014

গরুর ভাগ্য বৃত্তান্ত

গরুর ভাগ্য বৃত্তান্ত

মানুষ হইয়া জন্ম নিতে না পারায় পশু-পাখীদের মনে দুঃখ থাকিতে পারে। ইহা থাকাই স্বাভাবিক। কিন্তু এই দুই হাজার চৌদ্দ সালে আসিয়া বলিতে হইবে গরু জাতির গরু হিশাবে জন্ম লওয়া সার্থক হইয়াছে। এ বছর গরুসকল পৃথিবীর ইতিহাসে মানব মানবীদের নিকট হইতে রেকর্ড পরিমাণ আদর ভালোবাসা পাইয়াছে। ইহা অবিস্মরণীয়। ইহা গরুদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়া রাখা উচিত। গরু জাতি এবার মরিয়াও শান্তি পাইবে।

Sunday, February 23, 2014

টেনশনে কুপোকাত

কোনও বিপদ সামনে আসতে পারে এই টেনশনে আমরা মন, শরীর ও হার্টের যতো ক্ষতি করি; ততো পরিমাণ ক্ষতি সেই বিপদ আসলেও হয় না। অনেক সময় সেই বিপদ আসেও না। কিন্তু, বিপদ আসার আগেই টেনশন করে নিজের বারোটা বাজাই। এটা বুঝতে পারলে সবাই টেনশন থেকে এক ধাক্কায় বের হতে পারতো। কিন্তু, সেই সময় আমরা এই শক্তি পাই না।

Saturday, February 16, 2013

চলতি পথে


কয়েকদিন আগে একজনের সাথে পরিচিত হলাম। কিছু সময় পর স্বাভাবিকভাবেই বর্তমান রাজনীতি নিয়ে কথা শুরু হলো। এরপর শাহবাগের প্রজন্মের আন্দোলন নিয়ে কথা উঠলো। আমরা তখন চা হাতে নিয়ে কথা বলছি। কথা বলা বেশ জমে উঠছে বলে চায়ে ঠিকমতো চুমুক দেওয়া হচ্ছে না। কথার শুরুতেই আমি বুঝতে চেষ্টা করলাম, ইনি কোন ধরণের রাজনীতির সমর্থক। জামাত-শিবিরের প্রতি সমর্থন থাকলে এই বিষয় নিয়ে আর আগাবো না ধরে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনার রাজনৈতিক দর্শন টা জানতে পারি কি?