Showing posts with label প্রিয়. Show all posts
Showing posts with label প্রিয়. Show all posts

Monday, February 10, 2014

বিল গেটস এর ভাবনার এক টুকরো

GRILLED CHICKEN-FREE STRIPS AND VEGETABLE SALAD WITH 
SUNFLOWER SEED PESTO
Picture source: www.fb.com/BillGates

বিল গেটস দীর্ঘদিন ধরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। বলতে গেলে বর্তমান সময়ে তিনি বেশিরভাগ সময় মানুষের কল্যাণের কাজেই ব্যয় করছেন। বিল গেটস, তাঁর ভাবনাগুলি দি গেটস নোটস নামক ওয়েবসাইটে নিয়মিত লিখে থাকেন। তাঁর ভাবনায় স্থান পেয়েছে নানান ধরণের কল্যাণমুলক বিষয়।

Wednesday, February 13, 2013

রবার্ট ইঙ্গারসল এর উপলব্ধির কথা

যেদিন নিশ্চিতভাবে বুঝে গেলাম আমার চারপাশের সবকিছুই প্রাকৃতিক, সকল দেবতা, অপদেবতা কিংবা ঈশ্বর মানুষের সৃষ্ট পৌরাণিক চরিত্র ব্যতীত কিছুই নন, সেদিন সত্যিকারের স্বাধীনতার তীব্র আনন্দে মাতোয়ারা হয়েছিলো আমার মন, শরীরের প্রতিটি কণা, রক্তবিন্দু, ইন্দ্রিয়। আমাকে সীমাবদ্ধ করে রাখা চার দেয়াল টুকরা টুকরা হয়ে মিশে গেলো ধুলোয়, আলোর স্রোতে আলোকিত হয়ে উঠলো আমার অন্ধকূপের প্রতিটি কোণ। সেদিন থেকে আমি কারও চাকর, সেবক বা বান্দা নই। এই পৃথিবীতে আমার কোনো মনিব নেই, আমার কোনো মনিব নেই এই সীমাহীন মহাবিশ্বেও। আমি স্বাধীন, মুক্ত- চিন্তা করতে, চিন্তারাজি প্রকাশে, আদর্শ নির্ধারণে, ভালোবাসার মানুষদের সঙ্গী করে নিজের মতো বাঁচতে। আমি স্বাধীন আমার মানসিক এবং শারীরিক ক্ষমতা ব্যবহারে, প্রতিটি ইন্দ্রিয় দিয়ে কল্পনার ডানা মেলে উড়ে যেতে, নিজের মতো স্বপ্ন দেখতে, আশা করতে। আমি স্বাধীন নিজের মতো ভাবতে, আমি স্বাধীন নির্দয়, উগ্র ধর্মকে অস্বীকার করতে, আমি স্বাধীন ছুড়ে ফেলে দিতে অসভ্য, মূর্খের 'অলৌকিক' গ্রন্থসমূহকে, এই গ্রন্থসমূহকে পুঁজি করে করা অসংখ্য নিষ্ঠুরতাকে।

মুক্তিযোদ্ধা গিলবার্ট নির্মল বাইন এর প্রশ্ন

মুক্তিযোদ্ধা গিলবার্ট নির্মল বাইন রাজাকারদের ফাঁসি নিয়ে তাঁর অভিমত জানিয়েছিলেন ফেসবুকে। সেখান থেকে ভালোলাগা এই লেখাটি পোস্ট করছি।