Showing posts with label প্রতিবাদী শব্দমালা. Show all posts
Showing posts with label প্রতিবাদী শব্দমালা. Show all posts

Friday, April 3, 2015

প্রথম আলো : পথচলা হোক হীনমন্যতা ছেড়ে শুদ্ধতার পথে

বর্ণিল বিয়ের পাতা
(দেখতে সমস্যা হলে ছবিতে ক্লিক করে বা ডাউনলোড করে দেখতে পারেন)

এক সময় প্রথম আলো কে শুধু একটি পত্রিকা নয়, বরং, নীতি, আদর্শ, সততা, শুদ্ধতা ও চেতনার অপর নাম মনে করতাম। এই পত্রিকা নিয়ে আমি গর্ব করতাম। সেই ২০০৪সাল থেকে, যখন কিশোর ছিলাম, নানান সামাজিক অসংগতি ও সমস্যা নিয়ে চিঠিপত্র ও উপ-সম্পাদকীয় এর মতামত অংশে এই পত্রিকায় লিখেছিও। এরপর ধীরে ধীরে এই পত্রিকার অনাদর্শিক এবং অশুদ্ধ কাজ দেখে ক্ষুব্ধ হয়েছি। এখন এই পত্রিকাকে যতোটা সম্ভব এড়িয়ে চলি। এই পত্রিকা আসলে গতানুগতিক সমাজেরই প্রতিচ্ছায়া। আগে একে অনন্য-মানবিক ও অনুকরণীয় ভাবতাম। সামাজিক রুগ্নতা তাড়াতে এটি এক অন্যতম শক্তি হিশেবে কাজ করবে। এই পত্রিকা মূলত আদর্শের কথা বলে আমার বা আমাদের আস্থাকে সম্বল করে নিজেদের স্বার্থ উদ্ধারের পথে চলেছে।

Wednesday, March 26, 2014

মানুষের কথা

মানুষের প্রয়োজন, রুচি ও চিন্তা একেক বয়সে একেক রকমের হয়ে থাকে। শিশু বয়সের চিন্তা কিশোর বয়সে পরিবর্তিত হয়। কিশোর বয়সের চিন্তা যৌবনে আবারো পরিবর্তিত হয়। শেষ বয়সে এসে মানুষের চিন্তা আরেকবার পরিবর্তিত হয়।

একজন বয়স্ক মানুষ একজন শিশুর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? একজন বয়স্ক মানুষ কোনও কিশোর বা কিশোরীর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? তেমনি একজন বয়স্ক মানুষ একজন যুবক বা যুবতির মন ও প্রয়োজন তার মতো বুঝতে পারে কী? সম্ভবত পারে না।

Friday, February 14, 2014

দায়

শিশু ও সাদা কাগজ একই রকম। একটি শিশু জন্মগ্রহণ করেই যেমন অপরাধীরূপে নিজেকে প্রকাশ করে না, তেমনি, নিখাত ভালোমানুষ হয়েও নিজেকে প্রকাশ করে না।

এই শিশু বেড়ে উঠে যখন অপরাধী হয়, তখন তার দায়ভার শুধুই কী তার? এই শিশু বেড়ে উঠে কখনো ভালো কাজও করে। তার ভালো কাজের জন্যে সে কি একাই মর্যাদার দাবীদার? খারাপ ও ভালো উভয়প্রকার কাজের জন্যেই একজন মানুষকে একা দায়ী বা সম্মানিত করা সুবিচার নয়। একজন মানুষকে যে বা যারা শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে খারাপ হতে উদ্বুদ্ধ করে, তাদেরও অপরাধী করা উচিত এবং যারা ভালো হতে শিক্ষা ও অনুপ্রেরণা দেয়, তাদের সম্মানিত করা উচিত।

Sunday, June 2, 2013

শাহবাগ আন্দোলনের অশুদ্ধ চেতনাগুলি আমাদের থমকে দিলো

শাহবাগের মৃতপ্রায় আন্দোলন নিয়ে কিছু মূলের কথা


চেতনার এই আন্দোলন আমাদের কলঙ্গমুক্ত ও শুদ্ধ সমাজের স্বপ্নে মাতোয়ারা করেছিলো। আমরা হাতে হাত ধরে এগিয়ে গেছি। আমাদের সম্মিলিত শক্তি দেখে আশায় বুক বেঁধেছি। বাঙালির জাতীয়তাবাদ নিয়ে হতাশা দূর হতে শুরু করেছিলো। মনে হয়েছে, আমরা শুধু ঘুমিয়ে থাকি না, একত্রিতও হতে জানি।