Showing posts with label অনুভূতি. Show all posts
Showing posts with label অনুভূতি. Show all posts

Saturday, January 10, 2015

সুহৃদা

কিশোর বয়সের প্রেমের মতো তৃপ্তিদায়ক স্মৃতি আর কোনও সময়ের প্রেমে দেখিতে পাওয়া যায় না। ইহা আজীবন মনের অলিগলিতে চলাচল করিয়া আপনাকে আনমনা করিবে। আপনি মনে মনে ভাবিয়া যথেষ্ট তৃপ্তিও লইতে পারিবেন। এহেন স্মৃতি মুছিবার সাধ্য কাহারো নাই। আমিও কিশোর বয়সে এক সহপাঠীকে ভালোবাসিয়াছিলাম। তাহার কোমল কণ্ঠ, মৃদু পায়ে চলা এবং লাজুক অথচ দৃঢ় ভঙ্গিমায় নিজেকে উপস্থাপন করিবার সুনিপুণ দক্ষতা আমাকে মুগ্ধ করিয়া তুলিত। তাহাকে দেখিয়া মুগ্ধ হইতাম। মুগ্ধতা লইয়াই আমি তুষ্ট থাকিতাম। তাহাকে ভালোবাসিবার মতো দুঃসাহস করিতাম না। কারণ আমাদিগের মধ্যে এক সামাজিক দেয়াল পথ আটকাইয়া ছিল। নিজ হইতে সে দেয়াল উপেক্ষা করিয়া এবং একতরফা তাহাকে ভালবাসিবার মতো বেগতিক মনের অধিকারী আমি ছিলাম না। এইরূপেই আমার দিন কাটিয়া যাইতেছিল। ইহার মধ্যেই লক্ষ্য করিলাম, আমার মনোহারিণী তাহার কোমল চাহনি দিয়া আমাকে কি যেন কহিতে চাহিতেছে। ইহা দেখিয়া আমার প্রেমিক হিয়া উৎফুল্ল হইয়া উঠিল। আকাশের চন্দ্র হাতে পাইবার মতো আনন্দ আমার মনে ভর করিল। দিনরাত্রি তাহাকে লইয়া ভাবিতে থাকিলাম। তাহাকে লইয়া ভাবিতে কতো যে সুখ, তাহা ভাষায় প্রকাশ করিবার মতো নহে। সুযোগ পাইলেই নিজেকে আড়াল করিয়া আপন মনে তাহাকে লইয়া ভাবিতাম। আহা! ভাবনার সেই ক্ষণগুলি বড়োই মধুর!

Sunday, February 2, 2014

মুগ্ধতায় রবীন্দ্রনাথ ঠাকুর

৭৩ বছর হল রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছেন। এতো সময় পরেও বাঙলা বানানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অনন্য। তাঁর লেখা থেকে শেখার শেষ খুঁজে পাওয়া কঠিন। তাঁর প্রতিটি কাজ সুনিপুণ। শিল্প-সাহিত্যের যে শাখাতেই হাত বুলিয়েছেন, সোনা ফলেছে। আমার এ ক্ষুদ্র জীবনে রবীন্দ্রনাথের উপর থেকে মুগ্ধতা কাটানো মুশকিল।

রবীন্দ্রনাথ অনেক ছবি এঁকেছেন। রঙতুলিতেও তিনি পাণ্ডিত্যের ছাপ রেখে গেছেন। তিনি এই সময়ে বেঁচে থাকলে, হয়তো, ফটোগ্রাফিতেও হাত বুলাতেন। তিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে বলতেন, দেখো বাছা, এভাবে ক্যামেরার চোখ দিয়ে পৃথিবী দেখতে হয়।

আমাদের দুর্ভাগ্য!

Friday, January 24, 2014

অভাগা ও অভাগীদের কথা

যাদের বাবা নাই অথবা মা নাই এরকম কিছু অভাগাদের কথা কিছুদিন ধরে শুনে আসছি। তাদের কষ্টের কথা শোনার পর যতোদূর সম্ভব আমি মায়া করার চেষ্টা করি। শুধু আজকে নয়, অনেক আগে থেকেই এই চেষ্টাটা করি। তাদের জন্যে অনেককিছু করতে ইচ্ছা করে। যদি পারতাম, এই অভাগাদের পৃথিবীটা হাসিখুশিতে ভরে দিতাম। পারি কই?

আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?

Sunday, June 2, 2013

শাহবাগ আন্দোলনের অশুদ্ধ চেতনাগুলি আমাদের থমকে দিলো

শাহবাগের মৃতপ্রায় আন্দোলন নিয়ে কিছু মূলের কথা


চেতনার এই আন্দোলন আমাদের কলঙ্গমুক্ত ও শুদ্ধ সমাজের স্বপ্নে মাতোয়ারা করেছিলো। আমরা হাতে হাত ধরে এগিয়ে গেছি। আমাদের সম্মিলিত শক্তি দেখে আশায় বুক বেঁধেছি। বাঙালির জাতীয়তাবাদ নিয়ে হতাশা দূর হতে শুরু করেছিলো। মনে হয়েছে, আমরা শুধু ঘুমিয়ে থাকি না, একত্রিতও হতে জানি।

Monday, February 25, 2013

আমি সেই নারীকে চাই : মানুষরূপী নারী

যে নারী আমাকে করবে পূর্ণ ও ঋদ্ধ

প্রতিটি মানুষ বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গ পাবার জন্যে অধীর। পুরুষের বুকে নারীকে পাবার আকুলতা যেমন থাকে, তেমনি পুরুষকে পাবার জন্যে নারীর বুকেও থাকে আকুলতা। নারী-পুরুষের এই চাওয়া কাম থেকেই বেশি আসে। এটা অস্বাভাবিক নয়। এই সহজাত প্রবৃত্তি থেকেই আজ পৃথিবী ফুলে ফলে ভরে উঠেছে। তাই কাম কখনোই অসুন্দর নয়। এটা যেমন সুন্দর, তেমনি, এটা একমাত্র নয়।

Friday, February 15, 2013

ফেলে আসা স্মৃতি ও নির্মাতা অমিতাভ রেজার কাছে প্রশ্ন

আমি (রুমন আনাম) ও অমিতাভ রেজা

৬বছর আগের এই ছবিটা আজ খুঁজে পেলাম। ছবিতে আমি ও অমিতাভ রেজা। পেছনে যিনি আছেন, তিনি আমার সাথে কর্মশালা করেছিলেন। নাম মনে নেই। এখনকার মতো তখনো অমিতাভ রেজা বিজ্ঞাপন বানিয়ে অনেক জনপ্রিয় ছিলেন।

শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটা সংগঠন এই কর্মশালার আয়োজন করেছিলো। প্রতিষ্ঠানটির নাম মনে পড়ছে না। কর্মশালাটি ছিল ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের উপর। অমিতাভ রেজা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র নিয়ে অনেক ভালো জানেন। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র সম্পর্কে আমার আগ্রহ ও নান্দনিক ধারণা অমিতাভ রেজার মাধ্যমে। অমিতাভ রেজার সাথে বসে আমরা দেখেছিলাম "অযান্ত্রিক" সিনেমাটি।