Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Monday, August 25, 2014

রুমন আনামের ফটোগ্রাফিক ছড়া


ঝিলিক দেওয়া ছবি নিছিস

ময়লা টাকা দিয়ে 

তিরিশ বছর পরে দেখিস
তোর হবে না বিয়ে! 




তুই তো দেখি বড়ো চালাক
করলি আমায় বোকা 

জানলে আগে তোর ছবিতে
লাগায় দিতাম পোকা !




লাইক পাবি গোটা দুয়েক
কমেন্ট হবে ফাঁকা 
সোজা নাকটা দেখলে মানুষ
বলবে তবু বাঁকা! 

Sunday, March 30, 2014

ছড়া :: হঠাৎ হাঁক


হঠাৎ হাঁক


রুমন আনাম

নন্দলালের অন্ধ চ্যালা মন্দ হলে হ,
মিছা কথা কবি যদি বেশি করে ক।
দুখীর খানা খাবি যদি লুটেপুটে খা,
মানুষ হবার পথ হারালে পশু হয়ে যা।
ঘুষের টাকা নিবি যদি বেশি করে নে,
যে না দিয়ে ফাল ফালাবে ঘাড়ে কামড় দে।
চাপাবাজি করে বেড়াস বেশি করে কর,
দেশের মানুষ আবাল ভেবে কষে লাগা চড়।
খুব যে বেশি লম্ফ মারে নীতির করে গান,
ভাগের কিছু দিয়ে তারে নিজের দলে আন।
খেতে জানলে খুবলে খাবি কেউ পাবে না টের,
নন্দলালের আশীর্বাদে মাল কামাবি ঢের।
বাঙাল হল কাঙাল অতি করবি যা কর তাই,
লুটে খাবি খেয়ে যাবি ভয়ের কিছু নাই।
মনে রাখিস বাঙাল জাগে হঠাৎ দিয়ে হাঁক,
হাতের কাছেই লাঠি রাখে দিলো বুঝি ডাক!

২৯.১২.২০১২

Friday, October 25, 2013

ছড়ায় ছড়ায় বৃষ্টির কাছে আকুতি :: রুমন আনাম

ছড়ায় ছড়ায় বৃষ্টির কাছে আকুতি


আয় বৃষ্টি জোরে আয়
সব গোঁয়ারের মাথায় পর
গোঁয়ারগুলার মাথার ভূত
ধুয়ে মুছে সাফ কর।

আয় বৃষ্টি হটাৎ আয়
যখন তাদের বাড়ে বাড়
মুণ্ডুহীন পাগলাদের
দমকা ঝড়ের দে আছাড়।

ওরা দেখ মাথা খায়
দেশ খেতে চায়, খাবে মান
থাক বৃষ্টি সাথে থাক
সাথে থেকে বাঁচা প্রাণ।

বৃষ্টিতে স্বস্তি! আজকের বৃষ্টির কারণে রাজনীতি করা লোকগুলা মনের মতো গুণ্ডামি করতে পারছে না। এতে আমরা কিছুটা শান্তিতে থাকতে পারবো। তাদের স্বার্থেই তারা আন্দোলন করে বা অন্যকে আন্দোলন করতে দিতে চায় না। এইসব ভুজুং ভাজং আমাদের জন্যে নয়। ওহে প্রকৃতি, এভাবে সহায় হও।

Wednesday, August 14, 2013

শিশুতোষ ছড়া : দাদু মাস্টার

দাদু মাস্টার

রুমন আনাম

একচোখ ঘোলাটে
একচোখ ট্যাঁরা
টাকপড়া মাথাটা
মনে হয় ন্যাড়া।

গোল গোল ভুঁড়িটা
মনে হয় ঢোল
রোজ খান দুবেলা
মুরগির ঝোল।

নাক ডাকে ঘুমালে
ঘড় ঘড় ঘড়
সারাদিন চেঁচাবে
পড় পড় পড়।

পড়া হলে রাখত
সব আবদার
এই হলো আমাদের

দাদু মাস্টার।

Monday, July 15, 2013

ছড়া : ছাগলটা পাগল


ছাগলটা পাগল


রুমন আনাম


ছাগলটা পাকা ছিল
দুটো দাঁত বাঁকা ছিল
বয়সটা ছিল তার প্রায় একশত
ছাগলটা নাচত পাগলের মতো।

ছাগলের দাড়ি আছে
চাটগাঁয় বাড়ি আছে
নারীদের উপরে তার ক্ষোভ যতো
ছাগলটা নাচত পাগলের মতো।

১৭.০৭.২০১৩




Saturday, March 2, 2013

রুমন আনামের ছড়া বাবুর বিচার

বাবুর বিচার

রুমন আনাম


দেওয়ান বাড়ির বিচার হবে
দোষ আছে এক তার,
ভয় কিসে আর এই বিচারে
মোড়ল বাবুর ভার।

Wednesday, April 9, 2008

Rumon Anam's Activity









Rumon Anam presenting his speech to the poor
villagers about child marriage as chief of smilemover

Writing of Rumon Anam





Rumon Anam


Writing of Rumon Anam


Writing of Rumon Anam