Showing posts with label অধিকার. Show all posts
Showing posts with label অধিকার. Show all posts

Wednesday, March 26, 2014

মানুষের কথা

মানুষের প্রয়োজন, রুচি ও চিন্তা একেক বয়সে একেক রকমের হয়ে থাকে। শিশু বয়সের চিন্তা কিশোর বয়সে পরিবর্তিত হয়। কিশোর বয়সের চিন্তা যৌবনে আবারো পরিবর্তিত হয়। শেষ বয়সে এসে মানুষের চিন্তা আরেকবার পরিবর্তিত হয়।

একজন বয়স্ক মানুষ একজন শিশুর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? একজন বয়স্ক মানুষ কোনও কিশোর বা কিশোরীর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? তেমনি একজন বয়স্ক মানুষ একজন যুবক বা যুবতির মন ও প্রয়োজন তার মতো বুঝতে পারে কী? সম্ভবত পারে না।

Friday, February 14, 2014

দায়

শিশু ও সাদা কাগজ একই রকম। একটি শিশু জন্মগ্রহণ করেই যেমন অপরাধীরূপে নিজেকে প্রকাশ করে না, তেমনি, নিখাত ভালোমানুষ হয়েও নিজেকে প্রকাশ করে না।

এই শিশু বেড়ে উঠে যখন অপরাধী হয়, তখন তার দায়ভার শুধুই কী তার? এই শিশু বেড়ে উঠে কখনো ভালো কাজও করে। তার ভালো কাজের জন্যে সে কি একাই মর্যাদার দাবীদার? খারাপ ও ভালো উভয়প্রকার কাজের জন্যেই একজন মানুষকে একা দায়ী বা সম্মানিত করা সুবিচার নয়। একজন মানুষকে যে বা যারা শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে খারাপ হতে উদ্বুদ্ধ করে, তাদেরও অপরাধী করা উচিত এবং যারা ভালো হতে শিক্ষা ও অনুপ্রেরণা দেয়, তাদের সম্মানিত করা উচিত।

Friday, January 24, 2014

অভাগা ও অভাগীদের কথা

যাদের বাবা নাই অথবা মা নাই এরকম কিছু অভাগাদের কথা কিছুদিন ধরে শুনে আসছি। তাদের কষ্টের কথা শোনার পর যতোদূর সম্ভব আমি মায়া করার চেষ্টা করি। শুধু আজকে নয়, অনেক আগে থেকেই এই চেষ্টাটা করি। তাদের জন্যে অনেককিছু করতে ইচ্ছা করে। যদি পারতাম, এই অভাগাদের পৃথিবীটা হাসিখুশিতে ভরে দিতাম। পারি কই?

আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?

Wednesday, November 27, 2013

সমকামিতা ও আমাদের সমাজ

সমকামিতা হল সমলিঙ্গের মানুষের মধ্যে প্রেম, প্রণয় ও যৌন সম্পর্কের নাম। অর্থাৎ পুরুষের সাথে পুরুষের বা নারীর সাথে নারীর প্রেমের সম্পর্ককে বোঝানো হয়। সমকামি পুরুষ যুগল "গে" ও নারী যুগল "লেসবিয়ান" নামে পরিচিত। এই নামকরণের পেছনেও আছে ইতিহাস। সংক্ষেপে বললে, প্রথম দিকে যখন গে শব্দটি ব্যবহার করা হয় তখন এটি হাসিখুশি অর্থে বুঝানো হতো। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে লিসা বেন নামক একজন সম্পাদক এটি প্রথম ব্যবহার করেন। এরপর থেকে পুরুষদের সমকামিতার এই নামকরণ শক্তভাবে প্রতিষ্ঠা পায়।