Sunday, June 2, 2013

শাহবাগ আন্দোলনের অশুদ্ধ চেতনাগুলি আমাদের থমকে দিলো

শাহবাগের মৃতপ্রায় আন্দোলন নিয়ে কিছু মূলের কথা


চেতনার এই আন্দোলন আমাদের কলঙ্গমুক্ত ও শুদ্ধ সমাজের স্বপ্নে মাতোয়ারা করেছিলো। আমরা হাতে হাত ধরে এগিয়ে গেছি। আমাদের সম্মিলিত শক্তি দেখে আশায় বুক বেঁধেছি। বাঙালির জাতীয়তাবাদ নিয়ে হতাশা দূর হতে শুরু করেছিলো। মনে হয়েছে, আমরা শুধু ঘুমিয়ে থাকি না, একত্রিতও হতে জানি।

Saturday, May 25, 2013

এমপি-মন্ত্রীদের ফটোগ্রাফারের মূল্যায়ন


ফটোগ্রাফি সবারই লাগে। শিশু থেকে বৃদ্ধ, সবার লাগে। এমন কি যে মোল্লারা ফটোগ্রাফিকে দুই চোখে দেখতে পারে না তাদেরও লাগে।

আমাদের মন্ত্রী-এমপি সাহেবদেরও ফটোগ্রাফি লাগে। কিন্তু দুঃখের বিষয় মন্ত্রি-এমপি সাহেবরা যে ফটোগ্রাফার নিয়োগ দেন তাঁর মেধাস্বত্ব বিষয়টা মানেন না। তেনারা মনে করেন, "টাকা দিয়ে ফটোগ্রাফার রাখছি আবার একটা ৫লাখ টাকার ক্যামেরাও কিনে দিছি। মেধাস্বত্ত্ব ফেধাস্বত্ত্ব কিসের?" মেধাস্বত্ত্ব না মানলেও অনেকে এতো আক্ষেপ করবেন না। অবশ্য, অনেকে এটা জানেই না। কিন্তু মন্ত্রি-এমপি সাহেবরা যখন বাহারি ছবিগুলা পাবলিশ করেন তখন ফটোগ্রাফারের নামটাও উল্লেখ করেন না। একজন ক্রিয়েটিভ লোকের এই মূল্যায়নটুকু না করা কিছুতেই মানা যায় না।

Tuesday, April 30, 2013

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

ভাবনাকে প্রসারিত করতে হবে


আমরা কেউ কেউ বলি, "বাঙালি জাতি খুব খারাপ হয়ে গেছে। বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। আর এই জন্যে আমরা সভ্য হতে পারছি না।"


এই কথা শুনে অনেকেই ঝাপ দিয়ে উঠে বলে, "বাঙালি অনেক ভালো। বাংলাদেশ সোনার দেশ।" তার মানে হচ্ছে, বাঙালির জাতি ও বাংলাদেশ অনেক ভালো।

Monday, April 8, 2013

এদেশের মন, এদেশের ভাগ্য

এদেশে মিথ্যুককে মিথ্যুক বললে সে কষ্ট না পেয়ে তোমার শত্রু হবে
এদেশে অপরাধীকে অপরাধী বললে সে অনুতপ্ত না হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে
এদেশে নিষ্ঠুরকে নিষ্ঠুর বললে লজ্জিত না হয়ে তোমার পেছনে লাগবে
এদেশে ঘুষখোরকে ঘুষখোর বললে সে ভালো হবার চেষ্টা না করে তোমাকে লাঞ্চিত করতে চাইবে
এদেশে অসামাজিককে অসামাজিক বললে সে সামাজিক না হয়ে সম্পর্ক ছিন্ন করবে
এদেশে পাগলকে পাগল বললে সে চিকিৎসা নেওয়ার জন্যে না ভেবে তোমাকে গালি দিবে
এদেশে ধর্মান্ধ অমানবিককে ধর্মান্ধ অমানবিক বললে সে তোমাকে কৌশলে নির্যাতন করবে
এদেশে ধ্বজভঙ্গ স্বামীকে ধ্বজভঙ্গ বললে সে মেনে না নিয়ে সন্তান কিভাবে হল তার ব্যাখ্যা দিবে
এদেশে ভুল করা মানুষের ভুল ধরলে 'সরি' না বলে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিতে চাইবে

এতো গলদ নিয়ে আমরা এগিয়ে যাবো কিভাবে? এর কারণও একই, এতো গলদ থাকলেও আমরা তা স্বীকার করতে শিখি নি।

-রুমন আনাম

Wednesday, April 3, 2013

আপনারা আমাদের মা হোন


দুই নারীকে মায়ের আসনে দেখতে চাই


নারীরা স্নেহ ও মমতায় পুরুষের থেকে অনেক উপরে। নারীর স্নেহ, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, কিংবা  ভালোবাসার কারণে আজো আমরা নষ্ট হয়ে যাই নি। অর্থাৎ নারী আমাদের সবাইকে আগলে রেখেছে। আর তাই নারী মানেই এক একটি মা। এক একটি বটবৃক্ষ।


বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানগণ নারী। আপনাদের দুই নারীর কাছে একটা ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। আপনাদের দুইজনের বয়স এমন এক পর্যায়ে যে, আপনারা এখন কারো মা, কারো দাদী, কারো নানি কিংবা কারো বড়ো বোনের মতো। আপনাদের দুই জনের চেয়ে বেশি বয়সের মানুষ আমাদের দেশে কম। অর্থাৎ আপনাদের দুই জনের কাছে আমাদের বেশিরভাগ বাংলাদেশি হবে আদরের, ভালোবাসার ও স্নেহের। আপনারা আমাদের দেশের অভিভাবক থেকেছেন অনেক বছর। আপনারা চাইলে আপনাদের নারীত্ব দিয়ে আমাদের আগলে রাখতে পারতেন। আমাদের ভালোমন্দ, আমাদের সুখ-দুঃখ, আমাদের দাবী বা আবদার কখনো মায়ের মতো করে, কখনো বড়ো বোনের মতো করে, কখনো অভিভাবকের মতো করে পূরণ করে আমাদের সবার চোখের মণি হতে পারতেন। আপনারা দুজনই "মা" উপাধি পেতে পারতেন। আমরাও আপনাদের মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে মাথায় করে রাখতাম। আপনাদের কেউ কটু কথা বললে আমরা সন্তানের মতো সামনে দাঁড়িয়ে দাঁতভাঙা জবাব দিতাম।

Thursday, March 28, 2013

বাঁধা দিলেই বিপত্তি বাড়ে

শুধু শুধু সাধু সেজে অন্যদের নির্যাতন করার মানে হয় না
খবর:
"সুস্মিতাকে (১৮) নিয়ে ঘরে ঢুকলে স্থানীয় কিছু লোক আমাদের দেখে ফেলে এবং তারা দরজা ধাক্কাতে থাকে। ভয়ে আমি বাইরে না বের হয়ে মেয়েটিকে হত্যা করি এবং টুকরো টুকরো করে জানালা দিয়ে ফেলে দেই।” রোববার সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সুস্মিতা হত্যা ঘটনার বর্ণনা দেন হত্যাকারী সাইদুজ্জামান বাচ্চু (২৮)।"

ভেবে দেখা
সমাজের অতিউৎসাহী যেসব লোকেরা ছেলেমেয়েদের মেলামেশ
া দুচোখে বরদাশত করতে পারে না, তারা কি এমন মেলামেশা করে না? নাকি যারা যারা বাধা দেয় তারা তারা নপুংসুক? কোনও মেয়ে আর ছেলে ঘরে ঢুকলেই তাদের ধরা আর মারার মহান দায়িত্ব পড়ে সমাজের নপুংসুকদের। যারা এই মহান দায়িত্ব পালন করেন তারা নিজেদের নপুংসুক ঘোষণা দিয়ে যান।

Wednesday, March 6, 2013

মুক্তগণমাধ্যমে আমাদের দায়বদ্ধতা



প্রযুক্তির কল্যাণে এখন সবার হাতেই গণমাধ্যম। অর্থাৎ কারো নিজস্ব চিন্তা চেতনা প্রকাশের জন্যে প্রচলিত গণমাধ্যমের কাছে এখন ঘ্যান ঘ্যান না করলেও চলে। আমরা চাইলে নিজেরাই নিজেদের চিন্তা গণমানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রযুক্তির অবদান আমাদেরকে পূর্বের থেকে অনেক সমৃদ্ধ করেছে।

উন্মুক্ত গণমাধ্যম ব্যবহারে যেমন কল্যাণকর দিক আছে তেমনি আছে কিছু বিপর্যয়ের সম্ভবনা। এখন প্রশ্ন আসতে পারে, কিসের বিপর্যয়? যে যার মতো লিখবে বা নিজের ভাবনা প্রকাশ করবে তাতে বিপর্যয়ের কি আছে? আছে।

Sunday, March 3, 2013

আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আমাদের দেশে পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এমনিতেই শব্দ দুষণ হয়। অনেক অসচেতন চালক হর্ণ না বাজিয়ে যেন একমুহূর্তের জন্যেও গাড়ি চালাতে পারেন না। জনসচেতনতা ও আমাদের অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা এই মহা সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি।

Saturday, March 2, 2013

রুমন আনামের ছড়া বাবুর বিচার

বাবুর বিচার

রুমন আনাম


দেওয়ান বাড়ির বিচার হবে
দোষ আছে এক তার,
ভয় কিসে আর এই বিচারে
মোড়ল বাবুর ভার।

একটু ভেবে দেখা

আমাদের প্রাণের আন্দোলন নিয়ে একটু সরল ভাবনা

একটু ভেবে দেখা

রুমন আনাম

প্রজন্মের এই আন্দোলন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে। আমরা পথে নেমেছি রাজাকারদের ফাঁসির দাবীতে। আমরা পথে নেমেছি সঠিক বিচারের দাবীতে। আমরা নিজেরা তাদের হত্যা করতে পথে নামি নি। কারণ, আমরা বিশ্বাস করি, খুনোখুনি ওই অমানুষদের কাজ হলেও আমাদের না। আমরা সভ্য সমাজের স্বপ্ন দেখি। আমরা সুন্দর সোনার বাঙলা গড়ার স্বপ্ন বুকে লালন করি।

Monday, February 25, 2013

আমি সেই নারীকে চাই : মানুষরূপী নারী

যে নারী আমাকে করবে পূর্ণ ও ঋদ্ধ

প্রতিটি মানুষ বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গ পাবার জন্যে অধীর। পুরুষের বুকে নারীকে পাবার আকুলতা যেমন থাকে, তেমনি পুরুষকে পাবার জন্যে নারীর বুকেও থাকে আকুলতা। নারী-পুরুষের এই চাওয়া কাম থেকেই বেশি আসে। এটা অস্বাভাবিক নয়। এই সহজাত প্রবৃত্তি থেকেই আজ পৃথিবী ফুলে ফলে ভরে উঠেছে। তাই কাম কখনোই অসুন্দর নয়। এটা যেমন সুন্দর, তেমনি, এটা একমাত্র নয়।

Friday, February 22, 2013

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

আমার ফেসবুকের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা ইউরোপ-আমেরিকাতে থাকে, তারা প্রায় প্রায় বাংলাদেশে এসে নিরপত্তাজনিত শঙ্কার কথা বলে। তাদের মতে, ওখানে একটা ২০-২২ বছরের মেয়ে একা গাড়ি নিয়ে পুরো দেশ ধেই ধেই করে ঘুরে বেড়ালেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। সেটা হোক দিনে বা রাতে। সে সমস্যায় পড়লে তাকে কেউ বিপদে ফেলে না। একজন আরেকজনকে সাহায্য