কোনও বিপদ সামনে আসতে পারে এই টেনশনে আমরা মন, শরীর ও হার্টের যতো ক্ষতি করি; ততো পরিমাণ ক্ষতি সেই বিপদ আসলেও হয় না। অনেক সময় সেই বিপদ আসেও না। কিন্তু, বিপদ আসার আগেই টেনশন করে নিজের বারোটা বাজাই। এটা বুঝতে পারলে সবাই টেনশন থেকে এক ধাক্কায় বের হতে পারতো। কিন্তু, সেই সময় আমরা এই শক্তি পাই না।
Author and Photographer from Bangladesh. I would like to speak on behalf of humanity and human rights. By photography and writing, I also prefer to tell stories of underprivileged people from our society. Children, joy of life and smile is one of my favorite subject to photograph.
Sunday, February 23, 2014
Friday, February 14, 2014
দায়
শিশু ও সাদা কাগজ একই রকম। একটি শিশু জন্মগ্রহণ করেই যেমন অপরাধীরূপে নিজেকে প্রকাশ করে না, তেমনি, নিখাত ভালোমানুষ হয়েও নিজেকে প্রকাশ করে না।
এই শিশু বেড়ে উঠে যখন অপরাধী হয়, তখন তার দায়ভার শুধুই কী তার? এই শিশু বেড়ে উঠে কখনো ভালো কাজও করে। তার ভালো কাজের জন্যে সে কি একাই মর্যাদার দাবীদার? খারাপ ও ভালো উভয়প্রকার কাজের জন্যেই একজন মানুষকে একা দায়ী বা সম্মানিত করা সুবিচার নয়। একজন মানুষকে যে বা যারা শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে খারাপ হতে উদ্বুদ্ধ করে, তাদেরও অপরাধী করা উচিত এবং যারা ভালো হতে শিক্ষা ও অনুপ্রেরণা দেয়, তাদের সম্মানিত করা উচিত।

Labels:
অধিকার,
প্রতিবাদী শব্দমালা
Monday, February 10, 2014
বিল গেটস এর ভাবনার এক টুকরো
![]() |
GRILLED CHICKEN-FREE STRIPS AND VEGETABLE SALAD WITH
SUNFLOWER SEED PESTO
Picture source: www.fb.com/BillGates |
বিল গেটস দীর্ঘদিন ধরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বব্যাপী মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। বলতে গেলে বর্তমান সময়ে তিনি বেশিরভাগ সময় মানুষের কল্যাণের কাজেই ব্যয় করছেন। বিল গেটস, তাঁর ভাবনাগুলি দি গেটস নোটস নামক ওয়েবসাইটে নিয়মিত লিখে থাকেন। তাঁর ভাবনায় স্থান পেয়েছে নানান ধরণের কল্যাণমুলক বিষয়।
Labels:
অন্য কারো লেখা,
প্রিয়
Sunday, February 2, 2014
মুগ্ধতায় রবীন্দ্রনাথ ঠাকুর
৭৩ বছর হল রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেছেন। এতো সময় পরেও বাঙলা বানানের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর অনন্য। তাঁর লেখা থেকে শেখার শেষ খুঁজে পাওয়া কঠিন। তাঁর প্রতিটি কাজ সুনিপুণ। শিল্প-সাহিত্যের যে শাখাতেই হাত বুলিয়েছেন, সোনা ফলেছে। আমার এ ক্ষুদ্র জীবনে রবীন্দ্রনাথের উপর থেকে মুগ্ধতা কাটানো মুশকিল।
রবীন্দ্রনাথ অনেক ছবি এঁকেছেন। রঙতুলিতেও তিনি পাণ্ডিত্যের ছাপ রেখে গেছেন। তিনি এই সময়ে বেঁচে থাকলে, হয়তো, ফটোগ্রাফিতেও হাত বুলাতেন। তিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে বলতেন, দেখো বাছা, এভাবে ক্যামেরার চোখ দিয়ে পৃথিবী দেখতে হয়।
আমাদের দুর্ভাগ্য!

Saturday, February 1, 2014
আমার কৈফিয়ত
আমার কোনও প্রত্যাশা নেই। তাই অভিযোগও সামান্য। যখন কেউ সুদৃঢ় প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখনও অভিযোগ করতে জানি না। কারো প্রতিশ্রুতির বিপরীতে কিছুটা প্রত্যাশা জন্ম নেয়। সেই প্রত্যাশার ডালপালা মেলতে দেই না। কারণ, যে কেউ, যে কোনও সময়ে প্রতিশ্রুতি ভুলে যেতে পারে। যে মানুষ প্রতিশ্রুতি ভঙ্গ করে, সে তার লাভ-ক্ষতি, ভালো-মন্দ বিবেচনা করেই করে। আমি ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করি। তাই, তাকে, তার মতো করেই ভাবতে দেই। তার ভালো লাগলে, আমাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্যে নিজেও উদ্বুদ্ধ করি। অন্যের ভালোলাগাকে প্রাধান্য দিয়ে নিজের উপর বর্বর হই। হয়তো, আমার একটা মন আছে। তাই কখনো কষ্ট পাই। মাঝে মাঝে কিছুটা ক্ষেপে উঠি। আবার নিমিষেই নিজেকে সামলে নেই।
Thursday, January 30, 2014
আধুনিক মানুষই মানবিক মানুষ
পোশাক-পরিচ্ছদ কিংবা স্টাইলিশ ভঙ্গিতে কথা বলাই কী আধুনিকতা? সম্ভবত তা নয়। এটা আধুনিকতার অংশমাত্র। পুরোপুরি আধুনিকতা নয়।
পৃথিবীর বয়স বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে পুরনো চিন্তাগুলি নতুন চিন্তার কাছে পরাজিত হচ্ছে। নতুন চিন্তাগুলি হয়তো তুমি বা আমি গ্রহণ করছি না। সেগুলি অন্যেরা গ্রহণ করে নিজেদের যখন আলোকিত করছে, তখন ধীরে ধীরে বাধ্য হচ্ছি গ্রহণ করতে। নিজেদের আধুনিক ভাবলে, নতুন চিন্তাকে স্বাগত জানাতে না পারার কারণে পোশাক-পরিচ্ছদে আধুনিক হলেও পিছিয়ে থাকছি। নতুন চিন্তাকে গ্রহণ করে নিজেকে আলোকিত করাই আধুনিকতার প্রধান শর্ত।

Friday, January 24, 2014
অভাগা ও অভাগীদের কথা
যাদের বাবা নাই অথবা মা নাই এরকম কিছু অভাগাদের কথা কিছুদিন ধরে শুনে আসছি। তাদের কষ্টের কথা শোনার পর যতোদূর সম্ভব আমি মায়া করার চেষ্টা করি। শুধু আজকে নয়, অনেক আগে থেকেই এই চেষ্টাটা করি। তাদের জন্যে অনেককিছু করতে ইচ্ছা করে। যদি পারতাম, এই অভাগাদের পৃথিবীটা হাসিখুশিতে ভরে দিতাম। পারি কই?
আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?
আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?
Thursday, January 9, 2014
নির্বোধ নিঠুর
নির্বোধ নিঠুর
রুমন আনামতরু ও তিথি প্রেম করে। ভালোবাসার ঢেউয়ে তারা একে অন্যের মাঝে হারিয়ে যায়। কিছুদিন পর তারা বিয়ের কথা ভাবে। তিথির পরিবারের লোকজন রাজি হয় না। শেষে তিথি পালিয়ে তরুকে বিয়ে করে। তারা নিজেদের মতো সংসার সাজাতে থাকে। কিন্তু, তিথির পরিবার কিছুতেই মেনে নেয় না। তরুর কাছ থেকে মেয়েকে আলাদা করতে তিথির মা শুরু করেন নানান অপকৌশল। তিথির ভালোবাসা পেয়ে সে সব সহ্য করে। এভাবে বছর গড়িয়ে যায়। শেষ পর্যন্ত মা তিথিকে বুঝাতে সক্ষম হয়, তরুকে তার ছেড়ে আসা দরকার। তিথি তার বাবা মায়ের কাছে ফেরত যায়। মেয়ের সাপোর্ট আদায় করার পর মা এবার তরুর কাছ থেকে তিথিকে দূরে সরানোর পথে আরও সক্রিয় হয়ে পথ হাঁটা শুরু করে। তিথির মা তরুর কাছে ডিভোর্স চায়। তরু তিথিকে অনেক ভালোবাসে। তাকে ছাড়া সে ভাবতে পারে না। সে কিছুতেই রাজি হয় না। তিথি বদলে যায়। সে এখন আর তরুকে ভালোবাসে না। তার মা অন্যকোনো নতুন স্বপ্ন তার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেই স্বপ্নের আশাতে সেও মুক্তি চায়। তরু তবু রাজি হয় না। এবার তিথিও মায়ের অপকৌশলে সমর্থন দিয়ে তরুকে ছাড়ার জন্যে সব করতে রাজি। তিথি একদিন তরুকে দেখতে চায়। তরু সব ভুলে শাহবাগ থেকে একগুচ্ছ ফুল কিনে দেখা করতে যায়। তরু অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। অনেক সময় পেরিয়ে গেলেও তিথি "আসছি" বলেও আসে না। কিছু সময় পরে আসে পুলিশ। তরুকে থানায় নিয়ে যায়। তরুর হাতের ফুলগুলি দেখার সৌভাগ্য তিথির হয় না।
Labels:
ছোটগল্প
Sunday, January 5, 2014
স্বার্থ থাকুক, স্বার্থপরতা নয়
জীবনের দিনলিপিতে স্বার্থ এক নির্মম সত্য। যারা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করে শুধু তারাই স্বার্থপর নয়; আমরা সবাই। স্বার্থের দুইটা শাখা হলো, প্রতিদান ও তৃপ্তি সন্ধান করা। আমরা সবাই স্বার্থসন্ধানী। মরা গোলাপের চেয়ে তাজা গোলাপকে ভালোবাসি তার সৌন্দর্য ও সুবাস আছে বলে। কিংবা, কালো রমণীর চেয়ে ফর্সা রমণীকে ভালোবাসি তার উজ্জ্বল ত্বকের কারণেই। এগুলো তৃপ্তি উপভোগের স্বার্থ।
ভালোবাসাও স্বার্থের উপরে নয়। প্রেয়সীকে ভালোবাসার মধ্যেও স্বার্থ আছে। ভালোবেসে তার আনন্দিত মুখ দেখে শান্তি অনুভব করার স্বার্থ, তাকে কাছে পাবার স্বার্থ, অথবা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার স্বার্থ। আমরা অনাহারীকে খাবার দিয়েও কিছু খুঁজি। কেউ পরকালের ভালো কিছু পাবার স্বার্থ খুঁজি, কেউ সমাজে নাম ডাকের স্বার্থ খুঁজি, অথবা মনকে শান্তি দেওয়ার স্বার্থ। স্বার্থ আমাদের জীবনের সাথে আছে ও থাকবে।

Wednesday, November 27, 2013
সমকামিতা ও আমাদের সমাজ
সমকামিতা হল সমলিঙ্গের মানুষের মধ্যে প্রেম, প্রণয় ও যৌন সম্পর্কের নাম। অর্থাৎ পুরুষের সাথে পুরুষের বা নারীর সাথে নারীর প্রেমের সম্পর্ককে বোঝানো হয়। সমকামি পুরুষ যুগল "গে" ও নারী যুগল "লেসবিয়ান" নামে পরিচিত। এই নামকরণের পেছনেও আছে ইতিহাস। সংক্ষেপে বললে, প্রথম দিকে যখন গে শব্দটি ব্যবহার করা হয় তখন এটি হাসিখুশি অর্থে বুঝানো হতো। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে লিসা বেন নামক একজন সম্পাদক এটি প্রথম ব্যবহার করেন। এরপর থেকে পুরুষদের সমকামিতার এই নামকরণ শক্তভাবে প্রতিষ্ঠা পায়।
Tuesday, November 12, 2013
রবীন্দ্রনাথের ফ্যাশন ও স্টাইল
![]() |
| রবীন্দ্রনাথের ফ্যাশন : পরিপাটি সাজগোজে তাঁর তুলনা হয় না |
রবীন্দ্রনাথের ফ্যাশন ভাবনা জানতে গেলে মুগ্ধ
হতে হয়। লেখক হিশেবে রবীন্দ্রনাথ যেমন রুচিশীল ও আধুনিক; তেমনি ফ্যাশনেও অসামান্য। নতুন নতুন ফ্যাশনেবল পোশাক তৈরি করে নিজে পরে হলেও তিনি ফ্যাশনেও খানিক অবদান রেখে
গেছেন বলে আমি মনে করি। রবীন্দ্রনাথ শুধু একা নন, ফ্যাশনের দিক থেকে পুরো ঠাকুরবাড়ি ছিল সমান্তরালভাবে অন্যন্য
আধুনিক, সচেতন ও রুচিশীল।
আমাদের আজকের সময়ে ফ্যাশনের ধরনধারণ,
উপস্থাপন ও নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফ্যাশন হাউজ, ফ্যাশন ডিজাইনারা অথবা গনমাধ্যম। সেসময় কোনো ফ্যাশন হাউজ ছিল না। ছিল ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি মানেই ফ্যাশনে ও পোশাকে নিত্যনতুন বাহারের সমারোহ। সেই ফ্যাশন প্রভাব বিস্তার করেছে সমস্ত বাঙালির মধ্যে। আমাদের এই সময়ে ঠাকুরবাড়ির ফ্যাশনগুলি ধরে রাখতে না পারলেও কিছু এখনো নিত্যদিনের
সঙ্গী। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী ফ্যাশনের
দিক থেকে ঠাকুরবাড়ির নারীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্ভাবনী মনের ছিলেন। তিনি প্রথম চালু করেন শাড়ির সাথে ব্লাউজের ব্যবহার এবং কুঁচি করে শাড়ি পড়ার চল। অন্যসব বাদ দিলেও এই দুটি এখনো বাঙালি নারীর নিত্যদিনের সঙ্গী।
Tuesday, November 5, 2013
চলো, জন্মের সাক্ষর রেখে ভালোবাসাময়ও মানবিক হই
আমাদের জীবনটা কেমন যেন প্রশ্নহীনভাবে গতানুগতিক। প্রশ্নহীন এই জন্যেই যে, আমরা কেন বাঁচি, কেন চলি, কি করি বা যা করি তা করা ঠিক কিনা এই নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে না। ফলে আমরা অধিকাংশরা প্রতিশ্রুতিহীন জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। জীবনের স্রোত আমাদের যেদিকে বয়ে নিয়ে চলেছে, সেদিকেই যাচ্ছি। মাঝে মাঝে কিছুটা এদিক সেদিক করে জীবন পথের দিক পরিবর্তনের চেষ্টা করলেও বিস্তর পরিবর্তন ঘটিয়ে সার্থক ও মানবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি না। আমরা সবাই যেন আটপৌরে জীবনের মধ্যেই বন্দী। এই ধরণের জীবনকে আমরা সোজা ভাষায় বলি, খাওয়া, ঘুমানো, মল-মুত্র ত্যাগ করা, বাচ্চা জন্ম দেওয়া এবং শেষে মরে যাওয়ার জীবন।
Subscribe to:
Posts (Atom)