যাদের বাবা নাই অথবা মা নাই এরকম কিছু অভাগাদের কথা কিছুদিন ধরে শুনে আসছি। তাদের কষ্টের কথা শোনার পর যতোদূর সম্ভব আমি মায়া করার চেষ্টা করি। শুধু আজকে নয়, অনেক আগে থেকেই এই চেষ্টাটা করি। তাদের জন্যে অনেককিছু করতে ইচ্ছা করে। যদি পারতাম, এই অভাগাদের পৃথিবীটা হাসিখুশিতে ভরে দিতাম। পারি কই?
আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?
আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?