সমকামিতা হল সমলিঙ্গের মানুষের মধ্যে প্রেম, প্রণয় ও যৌন সম্পর্কের নাম। অর্থাৎ পুরুষের সাথে পুরুষের বা নারীর সাথে নারীর প্রেমের সম্পর্ককে বোঝানো হয়। সমকামি পুরুষ যুগল "গে" ও নারী যুগল "লেসবিয়ান" নামে পরিচিত। এই নামকরণের পেছনেও আছে ইতিহাস। সংক্ষেপে বললে, প্রথম দিকে যখন গে শব্দটি ব্যবহার করা হয় তখন এটি হাসিখুশি অর্থে বুঝানো হতো। পরবর্তীতে ১৯৪৭ খ্রিষ্টাব্দে লিসা বেন নামক একজন সম্পাদক এটি প্রথম ব্যবহার করেন। এরপর থেকে পুরুষদের সমকামিতার এই নামকরণ শক্তভাবে প্রতিষ্ঠা পায়।
Author and Photographer from Bangladesh. I would like to speak on behalf of humanity and human rights. By photography and writing, I also prefer to tell stories of underprivileged people from our society. Children, joy of life and smile is one of my favorite subject to photograph.
Wednesday, November 27, 2013
Tuesday, November 12, 2013
রবীন্দ্রনাথের ফ্যাশন ও স্টাইল
![]() |
| রবীন্দ্রনাথের ফ্যাশন : পরিপাটি সাজগোজে তাঁর তুলনা হয় না |
রবীন্দ্রনাথের ফ্যাশন ভাবনা জানতে গেলে মুগ্ধ
হতে হয়। লেখক হিশেবে রবীন্দ্রনাথ যেমন রুচিশীল ও আধুনিক; তেমনি ফ্যাশনেও অসামান্য। নতুন নতুন ফ্যাশনেবল পোশাক তৈরি করে নিজে পরে হলেও তিনি ফ্যাশনেও খানিক অবদান রেখে
গেছেন বলে আমি মনে করি। রবীন্দ্রনাথ শুধু একা নন, ফ্যাশনের দিক থেকে পুরো ঠাকুরবাড়ি ছিল সমান্তরালভাবে অন্যন্য
আধুনিক, সচেতন ও রুচিশীল।
আমাদের আজকের সময়ে ফ্যাশনের ধরনধারণ,
উপস্থাপন ও নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফ্যাশন হাউজ, ফ্যাশন ডিজাইনারা অথবা গনমাধ্যম। সেসময় কোনো ফ্যাশন হাউজ ছিল না। ছিল ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ি মানেই ফ্যাশনে ও পোশাকে নিত্যনতুন বাহারের সমারোহ। সেই ফ্যাশন প্রভাব বিস্তার করেছে সমস্ত বাঙালির মধ্যে। আমাদের এই সময়ে ঠাকুরবাড়ির ফ্যাশনগুলি ধরে রাখতে না পারলেও কিছু এখনো নিত্যদিনের
সঙ্গী। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী ফ্যাশনের
দিক থেকে ঠাকুরবাড়ির নারীদের মধ্যে সবচেয়ে বেশি উদ্ভাবনী মনের ছিলেন। তিনি প্রথম চালু করেন শাড়ির সাথে ব্লাউজের ব্যবহার এবং কুঁচি করে শাড়ি পড়ার চল। অন্যসব বাদ দিলেও এই দুটি এখনো বাঙালি নারীর নিত্যদিনের সঙ্গী।
Tuesday, November 5, 2013
চলো, জন্মের সাক্ষর রেখে ভালোবাসাময়ও মানবিক হই
আমাদের জীবনটা কেমন যেন প্রশ্নহীনভাবে গতানুগতিক। প্রশ্নহীন এই জন্যেই যে, আমরা কেন বাঁচি, কেন চলি, কি করি বা যা করি তা করা ঠিক কিনা এই নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে না। ফলে আমরা অধিকাংশরা প্রতিশ্রুতিহীন জীবনে অভ্যস্ত হয়ে পড়েছি। জীবনের স্রোত আমাদের যেদিকে বয়ে নিয়ে চলেছে, সেদিকেই যাচ্ছি। মাঝে মাঝে কিছুটা এদিক সেদিক করে জীবন পথের দিক পরিবর্তনের চেষ্টা করলেও বিস্তর পরিবর্তন ঘটিয়ে সার্থক ও মানবিক জীবনের দিকে ফিরে যাচ্ছি না। আমরা সবাই যেন আটপৌরে জীবনের মধ্যেই বন্দী। এই ধরণের জীবনকে আমরা সোজা ভাষায় বলি, খাওয়া, ঘুমানো, মল-মুত্র ত্যাগ করা, বাচ্চা জন্ম দেওয়া এবং শেষে মরে যাওয়ার জীবন।
Friday, October 25, 2013
ছড়ায় ছড়ায় বৃষ্টির কাছে আকুতি :: রুমন আনাম
ছড়ায় ছড়ায় বৃষ্টির কাছে আকুতি
আয় বৃষ্টি জোরে আয়
সব গোঁয়ারের মাথায় পর
গোঁয়ারগুলার মাথার ভূত
ধুয়ে মুছে সাফ কর।
আয় বৃষ্টি হটাৎ আয়
যখন তাদের বাড়ে বাড়
মুণ্ডুহীন পাগলাদের
দমকা ঝড়ের দে আছাড়।
ওরা দেখ মাথা খায়
দেশ খেতে চায়, খাবে মান
থাক বৃষ্টি সাথে থাক
সাথে থেকে বাঁচা প্রাণ।
বৃষ্টিতে স্বস্তি! আজকের বৃষ্টির কারণে রাজনীতি করা লোকগুলা মনের মতো গুণ্ডামি করতে পারছে না। এতে আমরা কিছুটা শান্তিতে থাকতে পারবো। তাদের স্বার্থেই তারা আন্দোলন করে বা অন্যকে আন্দোলন করতে দিতে চায় না। এইসব ভুজুং ভাজং আমাদের জন্যে নয়। ওহে প্রকৃতি, এভাবে সহায় হও।
Labels:
ছড়া,
রাজনীতি ও রাষ্ট্র
Thursday, October 10, 2013
গ্রামীণ ব্যাংক এনজিও নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান
![]() |
| গ্রামীণ ব্যাংক |
গ্রামীণ ব্যাংক এনজিও নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান
গ্রামীণ ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও একে অনেকেই এনজিও বলছেন। বর্তমানে সাদাচোখে এনজিও বলতে যে ফরম্যাট বোঝায় তার মধ্যে গ্রামীণ ব্যাংক নীতিগতভাবেই পড়ে না। আমরা দেখছি দেশি-বিদেশি অনেক এনজিও আছে যারা সম্পূর্ন অলাভজনক কাজকর্ম করে থাকে। কিন্তু গ্রামীণ ব্যাংকের এমন কোনো আহামরি অলাভজনক কার্যক্রম নেই যাতে একে এনজিওর মর্যদা দেওয়া যেতে পারে। গ্রামীণ ব্যাংক যদি তার কাগজপত্রে একে এনজিও বলে, তবে তার আইনগত ভিত্তি থাকলেও নীতিগত ভিত্তি নেই।Friday, October 4, 2013
ছোটগল্প :: রাস্তা
![]() |
| রুমন আনাম এর ছোটগল্প |
রাস্তা
স্বভাবের দিক থেকে আবুল মিয়া খুব সাধসিধে। বুদ্ধিতেও খুব ঢিলা প্রকৃতির। কাজকর্মে ছন্দ নাই। এই অল্প বুদ্ধির মানুষটাকে সবাই পাগল বলে। রাস্তায় চলার সময় দুষ্টু বুদ্ধির লোকেরা তাকে খোঁচা দেয়। সে ক্ষেপে যায়। তার ক্ষেপে যাওয়া দেখে ওরা আনন্দ পায়। খানিক বাদে শান্ত হয়ে আবারো পথ চলতে থাকে। বিয়ের পর আবুল মিয়ার চলাফেরাতে গা বাঁচিয়ে চলা লক্ষ করা গেলো। যে মেয়েটিকে সে বিয়ে করলো, সে অতিশয় বুদ্ধিমতি মেয়ে না হলেও আবুল মিয়ার অল্পবুদ্ধি দেখে সে যেন চতুর এক নারীর রূপ নিল। আবুল মিয়া ভুল করতে পারে বলে তার চলাফেরা আবুল মিয়ার বউ নিয়ন্ত্রণ করতে লাগলো। এরপর থেকে আবুল মিয়ার ভুল অনেক কমে গেলো। সে গোছালো মানুষ হয়ে না উঠলেও তার মধ্যে একটা সাবধানী ভাব দেখা গেলো। আবুল মিয়ার বউয়ের এই অবস্থান দেখে অনেকেই তাকে চালু মেয়ে বলে আখ্যা দিলো। তারা এটাকে ভালোভাবে নিলো না। কেউ কেউ আবুল মিয়ার বউকে সাধুবাদ জানালো। তারা মনে করলো, "আবুল মিয়া পাগল মানুষ, বউ এমন না হলে সংসার টিকবে না।"
Labels:
ছোটগল্প
Wednesday, September 11, 2013
শিল্পীর দায়বদ্ধতা এবং ঠেলাঠেলি করে শিল্পী হওয়া
এই সোশ্যাল নেটওয়ার্কে রবীন্দ্র সঙ্গীত নিয়ে আমার একটা কর্ম আছে। সেখানে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষের আনাগোনা। তো, কলকাতার এক তরুণ রবীন্দ্র সঙ্গীত শিল্পী নিজের গাওয়া গান নেটে এতোটা ছড়াতে চান যে, এই প্রদর্শনবাদী মানসিকতা দেখে তাঁকে ভীষণ দরিদ্র মনে হয়। নিজের বদনখানা সবখানে জুড়ে দেন। এতে তাঁকে আরও অগ্রহণযোগ্য মনে হয়। ফলে, আমি তাঁর কোন গান শেয়ার দেই না।
Monday, September 9, 2013
আমরা কি আসলেই আলাদা (different)?
আমাদের এই জীবনকে ছোট অথবা বড়ো যেটাই বলি না কেন, নিজেকে নিয়ে ভাবনার শেষ নেই। আমরা বেশিরভাগ মানুষ নিজেদেরকে অন্য সবার থেকে আলাদা (Different) ভাবনার বলে দাবী করতে পছন্দ করি। আমরা কি সত্যি আলাদা ভাবনার? আমরা কি আমাদের নিজের তৈরি ভাবনার চর্চা করি?
প্রকৃত অর্থে আমরা যাকে নিজের ভাবনা বলি, তাও এই সমাজ থেকে নেওয়া। মূলত সমাজের বহু ভাবনা বা পন্থাগুলি থেকে যেটা বেশি পছন্দ হয়, সেটা আমরা গ্রহণ করি মাত্র। এই ভাবনাগুলি কেউ না কেউ উদ্ভাবন করেছে বলেই আমরা পেয়েছি। সুতরাং এটাই নিজের ভাবনা নয়। আর, একেবারে নিজের সৃষ্টি করা ভাবনায় চলা সম্ভব কি না, সেটা বলা কঠিন।
প্রকৃত অর্থে আমরা যাকে নিজের ভাবনা বলি, তাও এই সমাজ থেকে নেওয়া। মূলত সমাজের বহু ভাবনা বা পন্থাগুলি থেকে যেটা বেশি পছন্দ হয়, সেটা আমরা গ্রহণ করি মাত্র। এই ভাবনাগুলি কেউ না কেউ উদ্ভাবন করেছে বলেই আমরা পেয়েছি। সুতরাং এটাই নিজের ভাবনা নয়। আর, একেবারে নিজের সৃষ্টি করা ভাবনায় চলা সম্ভব কি না, সেটা বলা কঠিন।
Wednesday, August 14, 2013
শিশুতোষ ছড়া : দাদু মাস্টার
দাদু মাস্টার
রুমন আনাম
একচোখ ঘোলাটে
একচোখ ট্যাঁরা
টাকপড়া মাথাটা
মনে হয় ন্যাড়া।
গোল গোল ভুঁড়িটা
মনে হয় ঢোল
রোজ খান দুবেলা
মুরগির ঝোল।
নাক ডাকে ঘুমালে
ঘড় ঘড় ঘড়
সারাদিন চেঁচাবে
পড় পড় পড়।
পড়া হলে রাখত
সব আবদার
এই হলো আমাদের
দাদু মাস্টার।
Labels:
ছড়া
Monday, July 15, 2013
আজ গণেশ উল্টে গেলো
কোনও ব্যক্তির পজিটিভ চিন্তাকে আরও বেশি পজিটিভ দিকে টার্ন করাতে আমি তার নেগেটিভ সাইড নিয়ে একটুও কথা বলি না। তাকে এটা বুঝাই যে, তার পজিটিভ সাইডগুলি নেগেটিভ সাইডের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা সব মানুষের সাথে করি না। খুব কাছের যারা তাদের কারো কারো সাথে এরকম করি। এতে যা হয়, ওই ব্যক্তির পজিটিভ মন পজিটিভ হতে সহযোগিতা পায়। সে মানুষটি সম্পূর্ণ পজিটিভ হতে না পারলেও অন্তত আমার সাথে পজিটিভ বা সুন্দর আচরণ করতে থাকে। এতে সম্পর্ক সুন্দর হয়। আর আমি এটাও মনে করি, এভাবে চলতে থাকলে তার পজিটিভ সাইডগুলি নেগেটিভ সাইডের থেকে শক্তিশালী হবে।
কিন্তু, আজ খেয়াল করলাম, গণেশ উল্টে গেছে। আজ বেশ বড়ো ধরণের উল্টো ফল পেলাম।
কিন্তু, আজ খেয়াল করলাম, গণেশ উল্টে গেছে। আজ বেশ বড়ো ধরণের উল্টো ফল পেলাম।
Labels:
উপলব্ধি
Sunday, June 2, 2013
শাহবাগ আন্দোলনের অশুদ্ধ চেতনাগুলি আমাদের থমকে দিলো
শাহবাগের মৃতপ্রায় আন্দোলন নিয়ে কিছু মূলের কথা
চেতনার এই আন্দোলন আমাদের কলঙ্গমুক্ত ও শুদ্ধ সমাজের স্বপ্নে মাতোয়ারা করেছিলো। আমরা হাতে হাত ধরে এগিয়ে গেছি। আমাদের সম্মিলিত শক্তি দেখে আশায় বুক বেঁধেছি। বাঙালির জাতীয়তাবাদ নিয়ে হতাশা দূর হতে শুরু করেছিলো। মনে হয়েছে, আমরা শুধু ঘুমিয়ে থাকি না, একত্রিতও হতে জানি।
Labels:
অনুভূতি,
প্রতিবাদী শব্দমালা,
রাজনীতি ও রাষ্ট্র
Subscribe to:
Posts (Atom)



