Saturday, December 27, 2014

শিশু জিহাদ ও গুজব

শিশু জিহাদ মারা যাওয়ার জন্যে সরকার মহাশয় দায় এড়াতে পারেন না। প্রথমত সরকারী প্রতিষ্ঠানের অবহেলায় জিহাদ নামক শিশুটি গভীর পাইপের মধ্যে পড়লো এবং সরকারী আরেক প্রতিষ্ঠানের অদক্ষতায় শিশুটি জীবিত উদ্ধার না হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো।

আরেকটা বিষয় আমি খেয়াল করলাম, জিহাদ পাইপে পড়ে যাওয়াকে অনেকেই গুজব বলে মনে করেছেন। কোনও ঘটনা ঘটলেই সেটাকে কিছু মানুষ গুজব মনে করে। তারা সরলভাবে ঘটনাকে দেখতে পারে না। কেন পারে না? আবার কেন মানুষ গুজব তৈরি করবে বা একটি ঘটনাকে মানুষ গুজব বলে মনে করবে? এর জন্যে দায়ী কে বা কী?

Thursday, November 20, 2014

ঠেলা ও ঠেলাঠেলি

ঠেলা ও ঠেলাঠেলি

ধরাতলে যোগ্যতার চেয়ে ঠেলার শক্তি বেশি। ঠেলা মারতে পারলে অথবা কারো জন্যে অন্য কেউ ঠেলা দিলেও জায়গামতো চলে যাওয়া যায়। ঘরে বা বাইরে, মাথার ঘিলু বা সর্বোপরি যোগ্যতা অনুসারে যেখানে যার থাকার কথা, সেখানে সে নেই। ঠেলাঠেলি করলে, ঠিকই জায়গা বরাবর পৌঁছে যাওয়া যাচ্ছে। সে জায়গায় তার মানাক বা না মানাক, তা মুখ্য বিষয় নয়।

এবারে ঠেলা তত্ত্ব নিয়ে ভাবা যাক। ঠেলাঠেলি দুই প্রকার। অবশ্য "ঠেলার নাম বাবাজি" বলে আরেক ঠেলা আছে। তবে সেই ঠেলা এই ঠেলা নয়। পূর্বে উল্লেখিত দুই প্রকার ঠেলাঠেলির মধ্যে প্রথম প্রকার হল, নিজের ঠেলা। আর দ্বিতীয় ঠেলা হল, নিজের হয়ে অন্য কেউ ঠেলে দেওয়া। এই দুই ঠেলাই যবরদস্ত কাজের।

Monday, October 6, 2014

গরুর ভাগ্য বৃত্তান্ত

গরুর ভাগ্য বৃত্তান্ত

মানুষ হইয়া জন্ম নিতে না পারায় পশু-পাখীদের মনে দুঃখ থাকিতে পারে। ইহা থাকাই স্বাভাবিক। কিন্তু এই দুই হাজার চৌদ্দ সালে আসিয়া বলিতে হইবে গরু জাতির গরু হিশাবে জন্ম লওয়া সার্থক হইয়াছে। এ বছর গরুসকল পৃথিবীর ইতিহাসে মানব মানবীদের নিকট হইতে রেকর্ড পরিমাণ আদর ভালোবাসা পাইয়াছে। ইহা অবিস্মরণীয়। ইহা গরুদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়া রাখা উচিত। গরু জাতি এবার মরিয়াও শান্তি পাইবে।

Tuesday, September 9, 2014

আপনারে আপনি চিনি নে

তোমার জন্মের পর থেকে ঠিক এই মুহূর্ত পর্যন্ত তুমি অন্য মানুষ কিংবা সমগ্র মহাবিশ্ব সম্পর্কে যতো জেনেছ ততোটা নিজেকে জানো নি। যতো জ্ঞান আহরণ করেছ তা তোমার সম্পর্কে নয়, তোমার চারপাশ সম্পর্কে। অন্যের মনের খবর জানার জন্যে তার মনের জানালা দিয়ে উঁকি মেরেছ। অন্যের মনকে দেখার বা জানার জন্যে অন্যজনের কাছে ছুটে গেছ। অথচ তোমার নিজেরও একটা মন আছে। সেই মনে প্রবেশ করতে হলে উঁকি মারতে হবে না। লুকিয়ে দেখতে হবে না। তুমি সরাসরি তোমার মনের গভীর থেকে আরও গভীরে চাইলেই যেতে পারবে। অথচ, তুমি নিজের মনের সাথে কথা বল খুবই কম। ফলে তুমি মাঝে মাঝেই তোমার গতি হারাও কিংবা নিজের কাছে হয়ে যাও অচেনা। নিজেকে জানো না বলে তোমার মন কখনো কখনো তোমাকে করে এলোমেলো। কখনো সে তোমার সাথে করে পাগলামি। পাগল মনকে সামাল দিতে তুমি হিমশিম খাও। নিজেকে জানো না বলে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে যৎসামান্য।

Monday, August 25, 2014

রুমন আনামের ফটোগ্রাফিক ছড়া


ঝিলিক দেওয়া ছবি নিছিস

ময়লা টাকা দিয়ে 

তিরিশ বছর পরে দেখিস
তোর হবে না বিয়ে! 




তুই তো দেখি বড়ো চালাক
করলি আমায় বোকা 

জানলে আগে তোর ছবিতে
লাগায় দিতাম পোকা !




লাইক পাবি গোটা দুয়েক
কমেন্ট হবে ফাঁকা 
সোজা নাকটা দেখলে মানুষ
বলবে তবু বাঁকা! 

Wednesday, May 21, 2014

ও স্বাপ্নিক

প্রায় সব স্বপ্নবান তরুণ-তরুণীর চোখে সম্ভবনার ঝিলিক লেগে থাকে। ভালো করে চেয়ে দেখলে, তা দেখা যায়। স্বপ্নবানদের হৃদয় কোমল। বাহির থেকে তাদের কঠিন মনে হয়। তাদের হৃদয় স্পর্শকাতর। অল্পতেই প্রতিক্রিয়া দেখায়। অল্পতেই তার হৃদয়ে পৃথিবীর সব বিষয়ের দোলা লাগে। এতে সে অন্যদের কাছে যেমন আকর্ষণীয় তেমনি কিছুটা বিরক্তিকর।

Saturday, April 12, 2014

Flute can speak in several tunes. Flute can create very touchy melody than any other Instrument. It touches human heart deeply. This seller was selling his flute creating melodious tune to attract his customer at Rabindra Sarobar last night.

Sunday, March 30, 2014

ছড়া :: হঠাৎ হাঁক


হঠাৎ হাঁক


রুমন আনাম

নন্দলালের অন্ধ চ্যালা মন্দ হলে হ,
মিছা কথা কবি যদি বেশি করে ক।
দুখীর খানা খাবি যদি লুটেপুটে খা,
মানুষ হবার পথ হারালে পশু হয়ে যা।
ঘুষের টাকা নিবি যদি বেশি করে নে,
যে না দিয়ে ফাল ফালাবে ঘাড়ে কামড় দে।
চাপাবাজি করে বেড়াস বেশি করে কর,
দেশের মানুষ আবাল ভেবে কষে লাগা চড়।
খুব যে বেশি লম্ফ মারে নীতির করে গান,
ভাগের কিছু দিয়ে তারে নিজের দলে আন।
খেতে জানলে খুবলে খাবি কেউ পাবে না টের,
নন্দলালের আশীর্বাদে মাল কামাবি ঢের।
বাঙাল হল কাঙাল অতি করবি যা কর তাই,
লুটে খাবি খেয়ে যাবি ভয়ের কিছু নাই।
মনে রাখিস বাঙাল জাগে হঠাৎ দিয়ে হাঁক,
হাতের কাছেই লাঠি রাখে দিলো বুঝি ডাক!

২৯.১২.২০১২

Wednesday, March 26, 2014

মানুষের কথা

মানুষের প্রয়োজন, রুচি ও চিন্তা একেক বয়সে একেক রকমের হয়ে থাকে। শিশু বয়সের চিন্তা কিশোর বয়সে পরিবর্তিত হয়। কিশোর বয়সের চিন্তা যৌবনে আবারো পরিবর্তিত হয়। শেষ বয়সে এসে মানুষের চিন্তা আরেকবার পরিবর্তিত হয়।

একজন বয়স্ক মানুষ একজন শিশুর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? একজন বয়স্ক মানুষ কোনও কিশোর বা কিশোরীর মন ও প্রয়োজন তার মতো করে বুঝতে পারে কী? তেমনি একজন বয়স্ক মানুষ একজন যুবক বা যুবতির মন ও প্রয়োজন তার মতো বুঝতে পারে কী? সম্ভবত পারে না।

স্বার্থ থাক

জীবনের দিনলিপিতে স্বার্থ এক নির্মম সত্য। যারা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থ রক্ষা করে শুধু তারাই স্বার্থপর নয়; আমরা সবাই। স্বার্থের দুইটা শাখা হলো, প্রতিদান ও তৃপ্তি সন্ধান করা। আমরা সবাই স্বার্থসন্ধানী। মরা গোলাপের চেয়ে তাজা গোলাপকে ভালোবাসি তার সৌন্দর্য ও সুবাস আছে বলে। কিংবা, কালো রমণীর চেয়ে ফর্সা রমণীকে ভালোবাসি তার উজ্জ্বল ত্বকের কারণেই। এগুলো তৃপ্তি উপভোগের স্বার্থ।

Monday, March 24, 2014

Flower Seller boy Al-Amin

Let his smile shine

Flower Seller boy Al-Amin from Chandrima Udyan, Dhaka
Some days ago, I went to Chandrima Udyan to take picture for a magazine and I meet with a teenager boy Al-Amin. Yesterday (28 February, 2014) again met with Al-Amin. Al-Amin is now selling flowers. He sells one flower at Taka 5 to 10. If anyone wants to buy flowers together more than one he gives low prices. I saw the other flower sellers bother people; but Al-Amin don’t it.

Let his smile shine.

Dhaka, Bangladesh